নাগোয়া-আইচি এশিয়ান গেমসে মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজিতে চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে সোনা জিতল ভারত। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে এটি ভারতের সপ্তম সোনা। পাশাপাশি ইতিহাস তৈরি করে নাগোয়ায় তিরন্দাজিতে ভারতের প্রথম স্বর্ণপদক প্রাপ্তি। ২৩৮ পয়েন্টের স্কোর করে ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার তৈরি বিশ্ব ও এশীয় রেকর্ড স্পর্শ করল তারা।
এশিয়াডে তিরন্দাজি ভারত ববারই দাপট দেখিয়েছে। চার বছর আগে কমপাউন্ড আর্চারিতে মহিলাদের কাছে চ্যালেঞ্জ ছিল গতবারের সুনাম বজায় রাখার। গতবার দক্ষিণ কোরিয়ার আধিপত্য চূর্ণ করেছিল।এবার কোরিয়ানদের সেমিফাইনালেই হারিয়েছে ভারত। তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়া বরাবরাই শক্ত গাঁট। সেই কোরিয়াকেই সেমিফাইনালে পরাজিত করে আগেই পজক নিশ্চিত করে ভারত। এবার পদকের রঙ হল সোনালী।
ফাইনালে শুরু থেকেই ম্যাচের উপর নিয়ন্ত্রণ ছিল ভারতেরইঅ। চিন প্রথম এন্ডে ১০ পয়েন্ট দিয়ে শুরু করলেও পরপর দু’টি ৯-এ ছন্দ হারায়। জবাবে ভারত পরপর তিনটি ১০ মেরে ব্যবধান শুরুতেই বাড়িয়ে নেয়। শেষ এন্ডেও ভারতকে অনেকটাই টেক্কা দেয় চিনকে। প্রতিপক্ষ তিনটি ১০ দিয়ে লড়াই জমাতে চাইলেও ভারতের জবাব ছিল আরও নিখুঁত—পরপর তিনটি ১০। ২৩৮-২৩৪ স্কোরলাইনে শেষ হয় ফাইনাল।
মহিলাদের কম্পাউন্ড আর্চারি দলগত ইভেন্টে এশিয়ান গেমসে ভারতের ধারাবাহিকতাও নজরকাড়া। ২০১৪ সালে ব্রোঞ্জ এবং ২০১৮ সালে রুপো জেতার পর টানা দু’টি এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। জ্যোতি সুরেখা ভেন্নম ভারতের হয়ে এই ইভেন্টে চারটি পদকজয়ী দলেরই সদস্য ছিলেন।
আরও পড়ুন: Asian Games: রিলে রেসে সোনা, অ্যাথলেটিক্সের ভারতের সাফল্য অব্যাহত
বুধবারের সকালটা শুরু হল সোনা জয় দিয়ে, আরও পদকের হাতছানি ভারতের সামনে। ইতিমধ্যেই মেয়েদের স্কোয়াশে পদক নিশ্চিত করেছে ভারত। মেয়েদের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন তানভি খান্না এবং অনাহত সিং। জোড়া পদকের ফলে পদক তালিকায় প্রথম দশের মধ্যে উঠে এল ভারত। এবার সেই সংখ্যা বাড়ানোর তাগিদ ভারতীয় কুস্তিগীর, বক্সের এবং তিরন্দাজদের ওপর। জুডোকা অশ্মিতা দেবের দিকেও নজর থাকবে।
















