ভারতের বিরুদ্ধে খেলতে পারছেন না ব্রাজিল দলের তারকা ফুটবলার রাফিনহা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ের উরুর পেশিতে চোট পান রাফিনহা। যার ফলে হাফ টাইমেই তাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হয়। ভারতের বিরুদ্ধে যুবভারতীতে খেলতে পারেন কিনা এই সুপারস্টার উইঙ্গার তা নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে জানা গেল কলকাতায় খেলতে আসেছেন না রাফিনহা।
তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। বুধবার ব্রাজ়িলের ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, ভারতের বিরুদ্ধে খেলবেন না এই তারকা অ্যাটাকার। তাঁকে বার্সেলোনাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানেই তাঁর চোটের চিকিতসা হবে তাঁর। মঙ্গলবার ম্যাচে চোট পাওয়ার পর বুধবার স্ক্যান করা হয়েছিল রাফিনিয়ার। রিপোর্টে দেখা যায় তাঁর ডান পায়ের উরুর পিছনের দিকে পেশিতে সমস্যা ধরা পড়েছে। যদিও চোট তেমন গুরুতর নয়।
কলকাতা তথা বাংলার ফুটবলপ্রেমীদের জন্য বড় ধাক্কা বাংলার ফুটবলপ্রেমীদের জন্য কারণ ভিনিসিয়াসের পর রাফিনহাকে নিয়ে সব থেকে বেশি আগ্রহ ছিল। ভিনিসিয়াসদের সঙ্গে এন্দ্রিক, ব্রুনো গিমারায়েস এবং মার্কুইনহোসরা আসছেন ।
এদিকে, ব্রাজিল ম্যাচের জন্য সমর্থকদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে বিখ্যাত বিপণন সংস্থা । একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে। এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপে। যদি অ্যাপে দুটি টিকিট কাটেন ও তারপর অফার সেকশনে গিয়ে লেখেন, তৎক্ষণাৎ আপনার একটি টিকিটের দাম মকুব হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে একটি টিকিটের দাম ও যাবতীয় GST-ই দিতে হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বনিম্ন টিকিটের দাম ৩৫০০ টাকা। মাঠে প্রায় ৬০ হাজার দর্শক বসতে পারেন। এই ম্যাচের জন্য স্টেডিয়ামের একটা সিটও বাদ রাখা হচ্ছে না ফলে সংখ্যা হচ্ছে ৬৮ হাজার। গ্যালারির সিটে থাকবে তিরঙ্গার ছোঁয়া। তারওপর টিকিটের চড়া দাম। এখনও পর্যন্ত কত টিকিট বিক্রি হয়েছে? এই বিষয়ে কিছু জানাননি ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। যুবভারতী ক্রীড়াঙ্গনের এক নম্বর ও চার নম্বর গেট থেকে মিলবে ব্রাজিল বনাম ভারত ম্যাচের অফলাইন টিকিট।
ভারতের বিরুদ্ধে খেলতে নামার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-২ গোলে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জিতল ব্রাজিল। সেলেকাওদের হয়ে গোল করেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গুইমারেস ও ভিনিসিয়াস জুনিয়র।
ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে কলকাতায় চলে এল উরুগুয়ে দল। বুধবার বিকেলে বিমান বন্দর থেকে বাইপাশের ধারে টিম হোটেলে যায় উরুগুয়ে দল। দলের কোচ ফোরলান এর আগে কলকাতায় আইএসএলের ম্যাচে খেলে গিয়েছেন।
















