ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ।


ভারতের বিরুদ্ধে একটি ওয়ান ডে ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের তিনজন ব্যাটার শতরানের নজির গড়েছেন। জন ক্যাম্পবেল (১০১), শাই হোপ (১০৪) এবং আমির জাঙ্গু (১১৪) সেঞ্চুরি করেছেন। । ক্যাম্পবেল ৬৮ বলে ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০১ রান করেন। এটি তাঁর দ্বিতীয় ওয়ানডে শতরান। শাই হোপ ৯৪ বলে ১০৪ রানের ইনিংসে ছিল ৮ চার এবং ৩ ছক্কা।  আমির ৭৭ বলে ১১৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেরে এল ৮ চার এবং তিন ছক্কা।

এটি ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮৯ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ওয়ানডে স্কোর। সেই ম্যাচে অবশ্য জয় পায়নি তারা। ওয়ান ডে ক্রিকেটে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে মোট ৬৬ বার কোনো ওপেনার ১০১ বা তার বেশী রান করেছেন। জন ক্যাম্পবেলের আজকের ৬৮ বলে ১০১ (১৪৮.৬৩ স্ট্রাইক রেট) তৃতীয় দ্রুততম।

এর আগে একবারই ভারতের বিরুদ্ধে এই রেকর্ড হয়েছে।  দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার  একটি ম্যাচে শতরান করেন।  কুইন্টন ডিকক (১০৯), ফ্যাফ ডুপ্লেসি (১৩৩*) এবং এবি ডেভিলিয়ার্স (১১৯) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৫ সালের ২৫শে অক্টোবর সেঞ্চুরি করেন।

 ভারতীয় দলের মাথাব্যথা বাড়ালেন নমন ধীর। বল করতে এসে বিশ্রীভাবে মচকে যায় তাঁর বাঁ পা। গোড়ালিতে প্রবল যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। উইকেট না পেলেও তিনি তুলনামূলকভাবে কম রান খরচ করলেন। ব্রার ৯৬ রানে ২ উইকেট নেন, আকিব নবি ৮৬ রান দিলেন। কুলদীপ , জাদেজা দুটি করে উইকেট নিলেন।