এসআইআর (SIR) ইস্যুতে বিজেপির কথায় একতরফা সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার তাঁর পদত্যাগ, গ্রেফতারি এবং তদন্তের দাবিতে ইন্ডিয়া শিবিরের নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। এবার এই শিবিরে যোগ দিতে আগ্রহ প্রকাশ করল ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তবে I.N.D.I.A-তে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের শর্ত, মমতাকে জোট থেকে বের করে দিতে হবে। এর পাল্টা জবাব দিয়ে আখরুজ্জামানকে বিজেপির দালাল বলে ধুয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
আরও পড়ুন: বরাদ্দ মিলছে না তিনমাস! রাজ্যের স্কুলে স্কুলে বন্ধের মুখে মিড-ডে মিল
বৃহস্পতিবার আখরুজ্জামান (akhruzzaman) বলেন,"আমরা বিজেপি-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে চাই। অল ইন্ডিয়া লেভেলে যে জোট হয়েছে, তাতে ঘোঁট পাকানোর নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উনি বিজেপি-র বিরুদ্ধে লড়াই করতে চান না। দেখবেন, বিজেপি-র বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হবে, উনি I.N.D.I.A জোট ভেঙে দিতেও পারেন। NDA-কে সমর্থনের অতীত রেকর্ড আছে ওঁর।"
এর পাল্টা জবাব দিয়ে কুণাল (Kunal Ghosh) বলেন,"কে আখরুজ্জামান? সকলের তাল জ্ঞান থাকা উচিত যে সে কত অবধি যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী হিসেবে জিতে গিয়ে বিজেপির দালালি করছেন। আপাতত একটা চেয়ার পেয়েছেন বলে দালালি নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। যাঁদেরকে মানুষ বেইমান, গদ্দার হিসেবে চিনেছেন তাঁদের কথার কোনও বিশ্বাসযোগ্যতা থাকতে পারে না। ৪ মাস আগে যে আখরুজ্জামান মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে জিতেছেন সেই আখরুজ্জামান এখন নিজেদের নানা স্বার্থে বিজেপির দালালি করছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন তাহলে তাঁর চারপাশে ঘুরঘুর করতেন।"
















