মমতা তৃণমূলের চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত (Supreme Court)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশই বহাল থাকল।

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা চার অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতাপন্থী তৃণমূল। বৃহস্পতিবার শীর্ষ আদালতে মমতাপন্থী তৃণমূলের বক্তব্য ছিল, প্রতি মাসে দলের প্রায় ১২ কোটি টাকা খরচ হয়। সামনে উপনির্বাচন রয়েছে। ওই টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হোক। এর জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ জানায়, তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না আদালত। তার পরেই তৃণমূলের মামলাটি খারিজ করেন বিচারপতি।

আরও পড়ুন: মহুয়ার অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ালো হাইকোর্ট

এর আগে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল ইডি (ED)। কলকাতা হাইকোর্টে ওই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করার আর্জি জানিয়েছিল মমতাপন্থী তৃণমূল। সেই সময়ে ওই অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল আদালত। এই কাজের জন্য স্পেশ্যাল অফিসারও নিয়োগ করে দেওয়া হয়েছিল। তিনিই অ্যাকাউন্ট পরিচালনা করছেন। আদালতের নির্দেশ ছিল, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে মমতাপন্থী তৃণমূলের পক্ষ থেকে যে কোনও দু’জন তিনটি অ্যাকাউন্টের চেকে সই করতে পারবেন। তারপর বিশেষ অফিসার চেকে সই করবেন, এবং ব্যাঙ্ক তার পরে টাকা দেবে। সেই নিয়ম অনুযায়ী এখনও কাজ চলছে।