পুজোর আগে এক ধাক্কায় ৭০ টাকা বৃদ্ধি পেল বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG Cylinder Price Hike)। পয়লা অক্টোবর বৃহস্পতিবার থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম হয়েছে ২৯৫৪ টাকা। যদিও গৃহস্থালির জন্য ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির কোনও ঘোষণা হয়নি।

প্রতিমাসের প্রথম দিন গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। সেপ্টেম্বরের সামান্য দাম বাড়লেও (১১ টাকা ৫০ পয়সা) উৎসবের মাসে এক ধাপে বাণিজ্যিক গ্যাসের দাম ৭০ টাকা দাম বেড়ে যাওয়া মানে হোটেল, রেস্তোরাঁ গুলোতে খাবারের দাম বৃদ্ধির সম্ভাবনাই জোরালো হচ্ছে।এই দরবৃদ্ধির প্রভাবে শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাড়লো দুশ্চিন্তা। পুজো হোক বা উৎসব মিষ্টির দোকান থেকে শুরু করে রোডসাইড ক্যাফে সবেতেই মানুষের ভিড় দেখা যায়। তারপর আবার পুজো মিটতেই সামনেই বিয়ের মরশুম শুরু হতে চলেছে। এক্ষেত্রে কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি ভালো চোখে দেখছে না আমজনতা।