এশিয়ান গেমসে(Asian Games 2026) সোনা জিতে কলকাতায় ফিরলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ( Richa Ghosh )। বুধবার গভীর রাতে  দমদম বিমান বন্দরে নামেন রিচা। ভারতীয় দলের তারকার সঙ্গে ছিলেন তাঁর মা-বাবাও। গভীর রাতে রিচাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিএবি(CAB) কর্তারা।

 সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা নিয়ে রিচাকে দমদম বিমানবন্দরে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান সিএবির কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। উপস্থিত ছিলেন সিএবির সিইও চিন্ময় নায়েক এবং সিএবির স্টেডিয়াম কমিটির সদস্য অম্বরীশ মিত্র। 

 

নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে এসে পৌঁছয় বিমান। অবতরণের পর রিচার হাতে পুষ্পস্তবক ও মিষ্টান্ন তুলে দেওয়া হয় সিএবির পক্ষ থেকে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করে ভারত সোনা জেতার পরেই ফোনে রিচার সঙ্গে কথা বলে সিএবির তরফে অভিনন্দন-বার্তা দিয়েছিলেন সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। ফাইনালে ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২২ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে এবং একটি ক্যাচ ও দুটি স্টাম্পিংয়ের মাধ্যমে দলের জয়ে অবদান রাখেন রিচা।

 

বিগত কয়েক বছর ধরেই ভারতীয় দলের নিয়মিত সদস্য রিচা।  এর আগে বিশ্বকাপ জিতেছিলেন।  গত ২২ সেপ্টেম্বর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জেতার পরই বঙ্গ প্রতিনিধিকে ফোনে শুভেচ্ছা জানান সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। ফাইনালে ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২২ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেছিলেন রিচা। একটি ক্যাচ ও দু’টি স্টাম্পিংও  করে দলের সোনা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।  আপাতত কয়েকদিন বিশ্রামে কাটাবেন রিচা। পরিবারের সঙ্গে সময় কাটাবেন।