এশিয়ান গেমসে(Asian Games) ফাইনালে ভারত (India)। শ্রীলঙ্কাকে হেলায় ১২৪ রানে হারিয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। শনিবার ফাইনাল ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।

 এর আগে কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে না খেলেই সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত, কারণ শ্রেয়সরা ক্রম তালিকায় আফগানিস্তানের থেকে অনেক এগিয়ে ছিল।  তবে সেমিফাইনাল পুরো ম্যাচই হল,  বৃষ্টি হয়নি।  নিশানের উইকেট ছিল স্পিন সহায়ক। তাই প্রথম একাদশে ভিভিএস লক্ষণ বুমরাহকে একমাত্র পেসার হিসাবে রেখেছিলেন।  

সেমিফাইনালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক সাহানা আরকাচিগে, ভারতীয় দলের প্রথম একাদশ আছে ৭ জন বাঁ  হাতি ব্যাটার ছিলেন।  ওপেনার অভিষেক শর্মা ৭ রান করে আউট হলেন।  বৈভব সূর্যবংশী ২১ বলে ৩৮ রান করলেন। সুযোগ পেয়ে ফের ব্যর্থ সঞ্জু স্যামসন(৭) শ্রেয়সও বড় রান করতে পারলেন না। তবে ভারতীয় দলের ব্যাটিংয়ের হাল ধরলেন ঈশান কিষাণ। ৪৬ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেললেন।। তাঁর ইনিংসে ছিল ৪টে চার ও পাঁচটা ছক্কা।

 নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে ভারত।শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন থারিন্ডু রত্নায়েক ও সাহান।   জবাবে  ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং।  দুরন্ত বোলিং করলেন বুমরাহ। প্রথম ওভারের নিলেন জোড়া উইকেট। সঙ্গে মেডেন। দ্বিতীয় ওভারের প্রথম বলেও এল উইকেট। প্রথম সাত বলে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই শূন্য রানে আউট হলেন।
ভারতের বোলারদের দাপটে ৯.৫ ওভারে ৪৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

 জশপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল ২ করে উইকেট নিলেন। একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ব্যাট হাতে রান না পেলেও ২ উইকেট তোলেন অভিষেক শর্মা।  আগামী শনিবার সোনা রুপোর লড়াইয়ে লাগছে ভারত এবং পাকিস্তান । ভারতের সামনে চ্যালেঞ্জ সোনা ধরে রাখার।