ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে জয় পেল ভারত। সেইসঙ্গে সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া।৪০৬ রানের লক্ষ্যে ৪৩.৩ ওভারে পৌঁছে গেল ভারত। 

 

 

ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৫ রানের পাহাড় হেলায় টপকালো ভারত, অধিনায়কোচিত পারফরমেন্সে শুভমন ২২৩ রানে অপরাজিত।

শুভমন গিলের দ্রুততম দ্বিশতরান, শতরানের সঙ্গে ১২ হাজারি রোহিত শর্মা, রেকর্ড রান তাড়া করে জয় ভারতের।

 

 

শতরান করার পাশাপাশি ১২ হাজার রানের গণ্ডী ছাড়িয়ে গেলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং ও কুমার সঙ্গাকরার চেয়েও দ্রুততম ১২ হাজারি। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে রোহিত ও গিল প্রথম উইকেটের জুটিতে তুললেন ২৫৫ রান। অবিশ্বাস্য গতিতে তাঁরা এই রান করেন। রোহিত যাবতীয় সমালোচনার জবাব দিলেন ।আসন্ন ২০২৭ একদিনের বিশ্বকাপে তার খেলা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু ওপেনার রোহিতের বিকল্প যে এখনও ভারতীয় দল পায়নি তা ফের একবার প্রমাণ করে দিলেন হিটম্যান।

কয়েকমাস আগেও রোহিতকে অবসর ঘোষণা করতে ‘নির্দেশ’ দেওয়া হয়েছিল বলে খবর শোনা যায়। লর্ডসের মাটিতে সেঞ্চুরি করে জবাব দিয়েছিলেন। বুধবার আবারও সেঞ্চুরি করে রোহিত বুঝিয়ে দিলেন ফিট তাই হিট।

 

 

 এই ম্যাচের নায়ক অবশ্যই গিল।একদিনের ক্রিকেটে দ্রুততম ২০০ রান করলেন শুভমন গিলের । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১১৭ বলেই দ্বিশতার রান করলেন ভারত অধিনায়ক। এর আগে ১২৬ বলে দ্রুততম ২০০ রানের রেকর্ড ছিল ঈশান কিষানের। ২২৩ রানে অপরাজিত থাকলেন ভারত অধিনায়ক।১৩৩ বলে ২২৩ রানের অপরাজিত ইনিংস খেলে স্বভাবতই উচ্ছ্বসিত শুভমন গিল। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেলেন ।

 

 

 

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের বিরুদ্ধে একটি ওয়ান ডে ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের তিনজন ব্যাটার শতরানের নজির গড়েছেন। জন ক্যাম্পবেল (১০১), শাই হোপ (১০৪) এবং আমির জাঙ্গু (১১৪) সেঞ্চুরি করেছেন।

এই প্রথমবার একটা ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন পাঁচজন ব্যাটার। একজন তো ডবল সেঞ্চুরিও করে ফেললেন।