এশিয়ান গেমসের ভলিবলে পাকিস্তানের বিরুদ্ধে হারলেও হকিতে মধুর প্রতিশোধ নিল ভারত। এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ভারতীয় দল। সোনা জয় এবং ২০২৮ সালের অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জন থেকে একধাপ দূরে হরমনপ্রীত ব্রিগেড।
খেলার মাঠে ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা আলাদা উত্তেজনা। সেটা এই ম্যাচেও দেখা গেল। ম্যাচ নয় একটা টান টান থ্রিলার। ভারত একটা সময়ে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোলই সমতা ফেরায় পাকিস্তান। ম্যাচের ৪৬ সেকেন্ড আগে রুদ্ধশ্বাস গোলে জয় ছিনিয়ে নেয় ভারত। নাটকীয়তায় মোড়া এই সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করল ভারত।
৫ মিনিটে হরমনপ্রীত এগিয়ে দেন। ১৩ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ালেন হরমনপ্রীতই। এর ১০ মিনিট পর স্কোর লাইন ৩-০ করেন সুখজিৎ সিং। ৩ গোলে পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন পাকিস্তানের। পাকিস্তানের হয়ে ব্যবধান কমান আবু মাহমুদ। ৩০ মিনিটে গোল করেন তিনি। ৪৫ মিনিটে ফের হান্নান শাহিদের গোলে স্কোর লাইন ৩-২। ৪৯ মিনিটে পাক দলকে সমতায় ফেরান ওয়াহিদ আশরাফ রানা।
তবে নাটকীয়ভাবে শেষ মিনিটে অভিষেক গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত। ভারতীয় মহিলা হকি দলও ফাইনালে জায়গা করে নিয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে ভারতীয় পুরুষ ও মহিলা দল এশিয়ান গেমসের ফাইনালে উঠল।
এর আগে ভলিবলে পাকিস্তানের কাছে হারে ভারত। খেলার ফলাফল ২৫-১৯, ২৫-২৩, ২৫-১৮। অর্থাৎ ৩-০ ব্যবধানে জিতে ৬৪ বছর পর এশিয়াডের সেমিফাইনালে উঠল পাকিস্তান।
















