ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় চলে এলো ব্রাজিল দল । বৃহস্পতিবার সন্ধ্যে ৮:৩৮ মিনিটে কলকাতার মাটিতে পা রাখলেন ব্রাজিলের ফুটবলাররা। কঠোর নিরাপত্তায় বিমানবন্দরের টার্মিনাল থেকে বেরিয়ে ভিনিসিয়াসদের টিম বাস পৌঁছে যায় বাইপাসের ধারে হোটেলে।
আলাদা ছ’টি গাড়িতে ছিলেন ব্রাজিল দলের কর্তারা। বিমানবন্দর বা রাস্তা, কোথাও সমর্থকেরা দলের কাছে যেতে পারেননি। টিম হোটেলে ব্রাজিল ভক্তদের আবেগের বিস্ফোরণ! কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা টিম হোটেলকে । বিমানবন্দর থেকে ১১ মিনিটের মধ্যেই হোটেলে পৌঁছে গেলেন আন্সেলোত্তি ও তার ব্রাজিল দল। টি হোটেলে ঢোকার সময় এক ভক্তের অটোগ্রাফের আবদার মেটালেন ভিনিসিয়াস।
শুক্রবার সকাল থেকে কর্মসূচি রয়েছে ব্রাজিল দলের সকাল সাড়ে এগারোটার সময় প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন শুরু হবে।
শুক্রবার বিকেল ৪টে নাগাদ অনুশীলনে নামবেন ভিনিরা। সন্ধ্যায় ব্রাজিল দলের প্রতিনিধি এবং উরুগুয়ে দলের প্রতিনিধিদের রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সান্ধ্যভোজনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রাজিল ও উরুগুয়ে দু’দলের প্রতিনিধিরা ছাড়াও ভারতীয় দলেরও থাকার কথা ওই সান্ধ্যভোজনে। রাজ্য সরকারের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হবে ব্রাজিল এবং উরুগুয়ে দলের ফুটবলারদের হাতে। থাকছে বিশেষ চমক ।
কলকাতায় আসার আগেই নিজেদের সমাজমাধ্যমে ব্রাজিল একটি লম্বা বার্তা পোস্ট করে। সেখানে ৪৯ বছর আগে পেলের কলকাতায় আগমন এবং মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলার উল্লেখ রয়েছে।
ব্রাজিল উরুগুয়ে ম্যাচ উপলক্ষে সেজে উঠেছে যুবভারতী। কড়া নিরাপত্তার চাদরের মুড়ে ফেলা হচ্ছে স্টেডিয়ামকে।
















