কলকাতায় ভারত বনাম ব্রাজিলের মেগা ম্যাচ। এই ম্যাচ ঘিরে পারদ চড়ছে। তারপরই রয়েছে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ। এই দুটি ম্যাচ দেখতে মহানগরীতে ফ্রান্সের প্রাক্তন ফুটবলার বিকাশ ধরাসু (Vikash Dhorasoo )। ভারতীয় এই বংশদ্ভোত ফুটবলার ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলেছেন। বর্তমানে ওসিআই ফুটবলার খেলানোর ছাড়পত্র দিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফলে রায়ান উইলিয়ামস চুটিয়ে খেলছেন ভারতীয় দলে। এআইএফএফ-র এই উদ্যোগকে স্বাগত জানালেন বিশ্বকাপার বিকাশ।
বৃহস্পতিবার যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে বিকাশ বলেন , "আমি এখানে এসে খুব খুশি, আমি এখানে ব্রাজিল ভারত ম্যাচ দেখতে এসেছি ফেডারেশনের আমন্ত্রণ । আমার সঙ্গে ভারতের বিশেষ যোগ আছে। এখনের ভাষা গান সিনেমা খুব ভালো লাগে। এই গুলোর সঙ্গে আমরা গভীর যোগ আছে।"
ওসিআই প্লেয়ার ভারতীয় দলে খেলা প্রসঙ্গে বলেন , "ফুটবল এখন অনেক বেশি গ্লোবাল এটা দেশ ও ফুটবলারের জন্য খুব ভালো। অনেক প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে । হিগুয়েনসহ থেকে অনেকে খেলেছে। এটা ভারতীয় ফুটবলকে এগিয়ে দেবে। ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে। "
কেন ভারতীয় ফুটবল পিছিয়ে আছে এই প্রসঙ্গে বিকাশ বলেন, "প্রথমত আমার মত হল সময়ের সঙ্গে ভারতীয় ফুটবল এগোবে। ফ্রান্স ও ভারতের ফুটবল পথ আলাদা। ফ্রান্সে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে । ফ্রান্সের ফুটবলারের শারীরিক সক্ষমতা অনেক বেশি। ফলে ভারতকে স্পেনের ফুটবলকে ফলো করে এগোতে হবে। কঙ্গোর দেশও উঠে আসছে বিশ্বকাপে।"
আগামী দিনে ভারতীয় ফুটবলে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করলেন ফরাসি প্রাক্তনী। তাঁর কথায়, " ভারতীয় ফুটবলের উন্নয়নে যদি কাজে লাগতে পারি আমি সম্মানিত থাকব কারণ এই দেশের সঙ্গে আমার নাড়ির যোগ রয়েছে। আমি চাই ভারতীয় ফুটবল সর্বোচ্চ পর্যায়ে যাক। আমার ইচ্ছে আগামী দিনে কোচিংয়ে আসার । আমার ভারতকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে। সেটা নিয়ে এআইএফএফ -র সঙ্গে আলোচনা করতে রাজি।। আমি সেটা নিয়ে। একটা বিগ প্রজেক্ট নিতে হবে। ব্রাজিলের বিরুদ্ধে খেলাটা ভারতীয় ফুটবলের জন্য ভালো প্রচার হবে।।এই ম্যাচটা সারা বিশ্বে ভারতীয় ফুটবলের প্রচার হবে। এটা ভারতীয় ফুটবলকে এগিয়ে দিতে সাহায্য করবে"
তরুণ ভারতীয় ফুটবলারদের জন্য তাঁর বার্তা, "অনুশীলনে আরও সময় বাড়াতে হবে।।গ্লাস রুট ফুটবল ও প্র লেভেল ফুটবল অনেক আলাদা।।সেটা প্রথম থেকে বুঝে নিতে হবে।" জিদানের ফ্রান্সের কোচ হওয়া নিয়ে বিকাশ বলেন, "এটা খুব ভাল যে জিদান ফ্রান্সের জাতীয় দলের কোচ হয়েছেন। দেশ ফ্রান্সকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছেন।।আশা করি জিদান সেই ধারা বজায় রাখবেন। "
একটা সময় আনসেলোত্তির অধীনে খেলেছেন বিকাশ। তাঁর কথায়, "আমি এসি মিলানে আনসেলত্তির অধীনে খেলেছি বিশ্বের অন্যতম বড় কোচ। এখানে আসছেন জেনে আমি তাঁকে বার্তা পাঠিয়েছি। কাল ওনার সঙ্গে দেখা হবে আবার দেখা হবে জেনে ভালো হবে।"
















