ফিফা ক্রমতালিকায় দুই দলের পার্থক্য কয়েক যোজন কিন্তু পেশাদাররা কোনও ম্যাচকেই হালকা ভাবে নেন না।ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী হলেও সতর্ক থাকছেন ব্রাজিল কোচ কার্লো অ্যান্সেলত্তি থেকে ফুটবলার মার্কিনুহোস। বৃহস্পতিবার রাতে কলকাতায় এসেছেন। শুক্রবার যুবভারতীতে অনুশীলনে নামলেন ভিনিশিয়াসরা। পুরো দলই অনুশীলন করলেন। প্রথম ১৫ মিনিট সাংবাদিকদের জন্য বরাদ্দ ছিল সেই সময় হালকা ফিজিক্যাল ট্রেনিং ছাড়া কিছুই করলেন না সেলেগাও তারকারা।
ম্যাচের আগের দিন বাইপাসের ধারে ঠিক হোটেলে সাংবাদিক সম্মেলনে এলেন ব্রাজিলে হাই প্রোফাইল কোচ। ভারত খাতায় কলমে অনেক দুর্বল হলেও খালিদের দলকে সমীহই করছেন ব্রাজিলের বস। সাংবাদিক সম্মেলনের শুরুতেই নমস্কার করে চমকে দিলেন। তাঁর কথায়, ‘‘আমাদের কাছে বড় সুযোগ , আমরা প্রথমবার ভারতে খেলতে এলাম। আমাদের খেলায় অনেক উন্নতি করতে হবে। আশা করব একটা উত্তেজক ম্যাচ হবে। এখানে এসে আমরা খুশি।নিজেদের দক্ষতা প্রমাণের জন্য মুখিয়ে রয়েছি।
মেগা ম্যাচের আগে তিনি যে ভারতকে নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন সাংবাদিক সম্মেলনেসেটাও বুঝিয়ে দিলেন আনসেলোত্তি। পানামার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচটি আমরা দেখেছি, ম্যাচটি ড্র হয়েছিল। ভারত ভালো দল, সংগঠিত এবং আক্রমণভাগে বেশ গতিশীল। ওদের ভালো একজন স্ট্রাইকার রয়েছে—উইলিয়ামস—যিনি আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন। আমরা ভারতকে নিয়ে বিশ্লেষণ করছি। অবশ্যই তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। তাদের গুণমান এবং খেলার বৈশিষ্ট্যগুলি খতিয়ে দেখছি, যাতে সেই অনুযায়ী ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি।’’
কলকাতায় এসে ব্রাজিলের দীর্ঘদিন বিশ্বকাপ না পাওয়ার প্রসঙ্গও উঠল। তাঁর কথায়,২০০২ সালের পর ব্রাজিল জেতেনি বিশ্বকাপ এটা সত্যি। তবে ফুটবল এখন বদলে গিয়েছে। ফুটবল অনেক বেশি দলগত খেলা হয়েছে । আমাদের নতুন ফুটবলাররা তৈরি হচ্ছে । আমাদের দলের মধ্যে দারুন এনার্জি আছে । ক্লাব ও দেশের কোচিং এক নয় দুটো আলাদা।।ক্লাব কোচিং সারা বছর করা যায়। দেশের কোচিং নির্দিষ্ট সময় করতে হয়।।ব্রাজিল ফুটবলে সব থেকে বেশি দায়বদ্ধতা। অস্ট্রেলিয়া বিরুদ্ধে ম্যাচ থেকে আমরা শিক্ষা নিয়েছি। এন্দ্রিক খুব ভালো প্লেয়ার পেদ্রীর মধ্যে দারুন সম্ভবনা আছে।
ফুটবলার মার্কুনহোস বলেন, ভারত শেষ ছয় ম্যাচে একটা জিতেছে। ব্রাজিল খুব ভালোভাবে বিশ্লেষণ করছে ভারতীয় দলকে নিয়ে। ভারতীয় দল খুব ভালো আমরা সেরাটা দেব। গুরপ্রীত অত্যন্ত ভালো। ভারতের সঙ্গে ব্রাজিলের গভীর যোগ আছে ব্রাজিলের অনেকে সমর্থক এখানে আছেন।দারুণ একটা খেলা হবে অনেক নতুন ফুটবলার আছে তাদের কাছে বড় সুযোগ। ভারতে ফুটবলে একটা দারুন ফ্যান বেশ আছে।।
ফ্রেন্ডলি ম্যাচ হলেও মার্কুনহোস কিন্ত একেবারেই তা মানছেন না। তাঁর বক্তব্য, আমাদের কোচ বলেছেন কোনও ম্যাচকে ফ্রেন্ডলি হিসাবে না নিতে। কারণ ব্রাজিলের জার্সির একটা ঐ তিহ্য আছে সেটা মাথায় রেখে আমাদের খেলতে হয়। ব্রাজিলের হয়ে খেলা আমাদের কাছে সম্মানের। প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমাদের স্কোয়াড খুব ভালো। বিশেষ করে নতুনরা খুব ভালো।ভারতে ব্রাজিল দলকে নিয়ে দারুন উন্মাদনা আছে কীভাবে দল এটা সামলাচ্ছে?উনম্মনা উৎসব এই সব থাকবে কিন্তু খেলার সঙ্গে এটার সঙ্গে কোনও সম্পর্ক নেই আমরা আবেগকে দূরে সরিয়ে মাঠে নামব।















