শনিবার ভারতীয় দল সাম্প্রতিক অতীতের সব থেকে বড় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।  ভারতীয় দল হারের আতঙ্কে জুজু তো নই, বরং পানামা ম্যাচ তাদের বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। তাই শনিবার ভিনিসিয়াসদের বিরুদ্ধে আনোয়ারদের হারানেোর কিছু নেই পাওয়ার আছে, শেখার আছে। 

ম্যাচের আগের দিন সকালে যুবভারতীতে দলকে নিয়ে নেমে পড়লেন। ঘণ্টাখানেকের অনুশীলনে আনোয়ার রায়ানদের ভূমিকা কী হবে সেটা বুঝিয়ে দিলেন। সাংবাদিক সম্মেলনের কক্ষে যখন এলেন তখন মঞ্চে ব্রাজিল কোচ আনসেলোত্তি। খালিদ মুগ্ধ শ্রোতার মতোই আনসেলত্তির কথাগুলো শুনলেন। শুক্রবার সাংবাদিক বৈঠকের আগেই ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জড়িয়ে ধরেন জামিলকে। দু’জনে একসঙ্গে ছবিও তোলেন। সে প্রসঙ্গে খালিদের সংক্ষিপ্ত উত্তর, “উনি আমাকে শুধু শুভেচ্ছা জানিয়েছেন।”

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে ১৩২ ধাপ এগিয়ে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাই খালিদ জামিলের দলের সামনে কঠিন পরীক্ষা।  খালিদ বললেন, আমরা ব্রাজিলকে নিয়ে ভাবছি , আমাদের লক্ষ্য মাঠে গিয়ে ভালো খেলা। চাপ তো থাকবেই। কালকের ম্যাচে সেরাটা দেব। আমরা কোনোও ভাবে এই ম্যাচটা হালকা নিচ্ছি না । ব্রাজিল বিশ্বের সেরা দল। ওদের ডিফেন্স থেকে আক্রমণ খুব ভালো। একটা দিক দেখতে গেলে অন্য দিকে নিয়ে ভাবতে হয়। আমরা চাপ কীভাবে সামলাতে জানি। আমরা পরিস্থিতি অনুযায়ী খেলব। যখন আক্রমন করতে হবে তখন সেটা করব আবার যখন রক্ষণ করার সেটাও করব।

 

একইসঙ্গে খালিদ বলেন, , “ওরা কেবল কোনও এক ফুটবলারের উপর নির্ভর করে না। প্রত্যেকে দুরন্ত। যারা পরিবর্ত হিসাবে নামবে, তারাও দারুণ। মনে হয় এখানে ওরা অনেককেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে। তাই বিপক্ষ দলের পরিকল্পনা আগে থেকে আঁচ করা কঠিন। ভয় থাকবে। চাপও থাকবে। কিন্তু চাপ তো সামলাতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। যে দায়িত্বটা যে ফুটবলারকে দেওয়া হয়েছে, সেটা নিয়েই ভাবতে হবে।”

ভারতীয় রক্ষণের অন্যতম ভরসা আনোয়ার বলেন, আমরা শেষ ম্যাচ ভালো খেলেছি । আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলব। মাঠে গিয়ে সেরাটা দেব। আমরা কালকের ম্যাচে ১০০% দেব ভারতীয় ফুটবলের উন্নতির জন্য।।আমি যদি সুযোগ পাই অবশ্যই গোল করব। অতিরিক্ত চাপ নয় । ব্রাজিল ও পানামা এক নয় দুটো দলের জন্য রণকৌশল আলাদা।।