মুম্বইয়ের (Mumbai) শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) বিক্ষোভস্থল কানায় কানায় পূর্ণ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্র-যুবরা। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে এই ‘জেল ভরো’ আন্দোলন চলছে।

দাদর ও শিবাজি পার্ক চত্বরে পুলিশি নিরাপত্তা জোরদার। এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং প্রবীণ গীতিকার জাভেদ আখতার, সাবানা আজমি, বিশাল দাদলানি-সহ বিশিষ্ট শিল্পীরা সিজেপির জমায়েতে হাজির হয়েছিলেন। এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও তাঁরা সরব হন। অন্যদিকে, কংগ্রেস মুখপাত্র পবন খেড়া সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে বলেছেন - কেন্দ্রীয় সরকার জ্ঞানেশ কুমারকে বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছে! কিন্তু কেন, তার কোনও উত্তর নেই।

আরও পড়ুন: নির্দেশ ছাড়াই দোকান উচ্ছেদ! রাজ্যকে ভর্ৎসনা আদালতের

দীপকের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন দেশের গণতন্ত্র নষ্ট করছে। জ্ঞানেশ কুমারকে অবিলম্বে সিইসি পদ থেকে সরাতে হবে। তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন ককরোচ দলের প্রতিষ্ঠাতা। একইসঙ্গে বিতর্কিত এসআইআর তালিকা অবিলম্বে স্থগিত করে ২০২৫ সালের জানুয়ারির মূল ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন করার দাবি জানিয়েছে সিজেপি।

আরও পড়ুন: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে বিক্ষোভে DYFI-ও: আন্দোলন ঝাঁঝ বাড়ানোর ডাক সিপিএমের

দীপকে আগেই জানিয়েছিলেন ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন বিকেল থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ে শুরু হবে ককরোচদের আন্দোলন। সেই অনুযায়ী বিকেল ৪টে থেকে বিক্ষোভ শুরু হয়েছে মুম্বইয়ের শিবাজী পার্কে।