পঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে। শুক্রবার তরন তারন জেলায় আন্তর্জাতিক সীমান্ত BSF-এর গুলিতে মৃত্যু দুই পাকিস্তানি নাগরিকের। বিএসএফ সূত্র খবর, প্রথমে ওই দুজনকে সতর্ক করেছিলেন কর্তব্যরত জওয়ানরা। কিন্তু তারপরেও অনুপ্রবেশের চেষ্টা করায় গুলি চালানো হয়। তাতেই মৃত্যু হয় সন্দেহভাজন দুই পাকিস্তানি নাগরিকের।

পাকিস্তানের (Pakistan) সঙ্গে ৫৫৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে পঞ্জাবের। এই সীমান্তে অনুপ্রবেশের একাধিক ঘটনা সম্প্রতি সামনে এসেছে। বেশ কয়েকজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। অভিযোগ, পঞ্জাবে (Panjab) মাদক ও অস্ত্র পাচার করে শান্তি বিঘ্ন ঘটনার চেষ্টা চলে। অপরাধমূলক কাজকর্মে মদত দিতেই এই ষড়যন্ত্র। এদিনের ঘটনার সঙ্গেও পাকিস্তানি ড্রাগ হ্যান্ডলারদের যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহয যদিও বিএসএফ-এর তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।