রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে এবার নয়া অভিযোগ। নজরুল মহোৎসব পালনকে ঘিরেও উঠল দুর্নীতির অভিযোগ। ২০২৫ সালের পর ২০২৬ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসব অনুষ্ঠানের খরচের টাকা নিয়ে উঠেছে প্রশ্ন। 

আরও পড়ুন: স্যালাইন শেষ, হাত দিয়ে বেরোচ্ছে রক্ত! উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

২০২৫ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসব পালন করা হয়। সেই অনুষ্ঠানে খরচ দেখানো হয়েছিল ৩৭ লক্ষ ৯২ হাজার ৫৩ টাকা। রাজ্যে বিজেপি আসার পর সেই অনুষ্ঠান পালন করা হয় তথ্য ও সংস্কৃতি দফতর থেকে। এবছর এই অনুষ্ঠান করতে সরকারি খরচ হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। মাত্র এক বছরের ব্যবধানে একই অনুষ্ঠানে বিপুল অর্থের ফারাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তৎকালীন মন্ত্রীর পাশাপাশি দফতরের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। 

আরও পড়ুন: ট্র্যাডিশন থেকে ফিউশন, এবার পুজোয় সাজুন পারফেক্ট লুকে

এর আগে দুর্গাপুজোর (Durga Puja) পাস বিক্রি ঘিরে বড় দুর্নীতির খোঁজ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন বাংলা মোদের গর্ব প্রকল্পে রাজ্য সরকারের বিপুল টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ ইন্দ্রনীল সেন ও তাঁর ঘনিষ্ঠ এবং পরিজনদের বিরুদ্ধে। এবার নজরুল মহোৎসবের খরচ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রাক্তন এই মন্ত্রী আরও বিপাকে পড়তে চলেছেন।