তৃণমূল নেতার (TMC Leader) বাড়িতে হামলা। ভাঙচুর করার হয় বাড়ির জানলা থেকে শুরু করে আসবাপত্র। এই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির। সবং থানায় দায়ের হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ। 

আরও পড়ুন: ভুয়ো চিকিৎসক চিহ্নিত হলেই কঠোর শাস্তি! চার দফা পদক্ষেপ রাজ্যের

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে (Sabang)। স্থানীয় সুত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে আচমকাই ১৫-২০ জন মিলে ঘিরে ফেলে তৃণমূল নেতা অতনু সিংহয়ের বাড়ি। বাড়ির জানালার কাচ-সহ বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরেই রাতের দিকে সবং থানায় (Sabang Police Station) লিখিত অভিযোগ দায়ের করে অতনু সিংহের পরিবার। অতনু সিংহের অভিযোগ, “বিজেপির কয়েকজন কর্মী-সমর্থকই তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন। তাঁর তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং বর্তমানে তিনি এলাকার বাইরে রয়েছেন। সেই সুযোগেই এক বিজেপি নেতার নির্দেশে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে।” তবে এই অভিযোগ নিয়ে বিজেপি নেতৃত্বের তরফ থেকে মেলেনি প্রতিক্রিয়া। 


অতনু সিংহ সবং ব্লকের ৪ নম্বর দশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার ঘনিষ্ঠ বলে খবর। তাই তৃণমূল নেতার বাড়িতে আচমকাই এই হামলার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় কারা জড়িত রয়েছে তা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত সবং থানার পুলিশ কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।