মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার দিল্লির রাজঘাটে জাতির জনক কে শ্রদ্ধা জানালেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

গান্ধীজীর সত্য, অহিংসা, সরলতা ও স্বদেশী আদর্শকে স্মরণ করে সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি লেখেন, 'বাপুর চিরন্তন বার্তা আমাদের আরও উন্নত সমাজ এবং বিকশিত ভারতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাক। এদিন রাজধানীর রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।

২ অক্টোবর সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ গোটা দেশ তথা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি ক্ষমতা থেকে দূরে থেকেও আজও কোটি কোটি মানুষের মনের রাজত্ব করছেন। স্বদেশী ও খাদির প্রচারেও গান্ধীজীর ভূমিকার কথা উল্লেখ করেন মোদি। আজ বিশ্বজুড়ে ভারতের মহান স্বাধীনতার সংগ্রামীর জন্ম দিবসকে শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হচ্ছে।

আরও পড়ুন: গান্ধীজিকে নিয়ে ডিরেক্টরি প্রকাশের উদ্যোগ প্রধানমন্ত্রীর, বেলেঘাটার তথ্য দিলেন কুণাল
সারা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও মহাত্মা গান্ধীর ১৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। শুক্রবার সকাল সকাল বারাকপুরের গান্ধী ঘাটে পৌঁছে যান রাজ্যপাল আর এন রবি (RN Ravi)। জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এদিন রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। পরে সমাজমাধ্যমে মহাত্মার মানবিকতা ও অহিংসার বাণী স্মরণ করেন তিনি। গান্ধী জয়ন্তীতে সোশাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (CM Suvendu Adhikari)।
















