বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির ঋত তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস (Byron Biswas)। শনিবার সকালে সামশেরগঞ্জে ধূলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন তিনি।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে জাত নিয়ে কুরুচিকর মন্তব্য! শাস্তি হতে পারে, স্পষ্ট করল হাইকোর্ট
শনিবার সামশেরগঞ্জের বায়রনের (Byron) বাসভবনে আচমকাই আগুন লেগে যায়। তখন বাড়িতেই ছিলেন তিনি। বিধায়ককে প্রথমে তাঁরই মালিকাধীন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক্রমশই তাঁর অবস্থার অবনতি হয়। এরপরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন এবং দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। পুলিশ এই ঘটনাটি খতিয়ে দেখছে। বায়রনের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বায়রনের বাড়ির সংলগ্ন বিড়ি কারখানা রয়েছে। সেখান থেকে আগুন লেগেছে, নাকি অন্য কিছু ঘটেছে, সেই নিয়ে সংশয় রয়েছে। যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, তাতে বড় ধরনের অগ্নিকাণ্ডই ঘটেছিল বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বায়রনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বাড়ির সামনে ভিড় করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন: আচমকা অসুস্থ! হাসপাতালে বিধানসভার স্পিকার
কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "বায়রনকে খুব স্নেহ করি, আদর করি। ও খুব ভাল ছেলে। মনটা খুবই ভালো। আমি খুব চিন্তিত। দুঃখ পাচ্ছি। আমি যাব। ভগবানকে বলব, ওকে সুস্থ করে দাও, ফিরিয়ে দাও।"















