অন্ধ্রপ্রদেশে বিস্ফোরণে কালো ধোঁয়ায় ঢাকল আকাশ। । তিরুপতি জেলার শ্রী সিটির ওষুধ কারখানায় এই বিস্ফোরণ ঘটেছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। জখম হয়েছে ১০ জনেরও বেশি।

রাতের শিফটে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক বিস্ফোরণের পর ভেতরে আটকে পড়েন। শনিবার সকাল ৮টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় চলে উদ্ধারকাজ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

কীভাবে দুর্ঘটনা ঘটল? ওষুধ কারখানায় কীভাবে এই বিস্ফোরণ হল? তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বয়লার থেকেই এই বিস্ফোরণটি হয়ে থাকতে পারে। স্থানীয় প্রশাসন মৃতদের এবং আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।