বিজেপির প্রধান বিরোধী শক্তি যে তৃণমূল কংগ্রেসই তা আরও একবার প্রমাণ হল। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (West Bengal CM Suvendu Adhikary) কাগজ দেখিয়ে দাবি করলেন ২০২১ সালে নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পা ভাঙেনি। এর পাল্টা জবাব দিয়েছে মমতা তৃণমূল কংগ্রেস (Mamata Trinamool Congress)।
আরও পড়ুন: বাড়িতেই অগ্নিদগ্ধ বায়রন! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
এদিন শুভেন্দু বলেন, "গতকাল নন্দীগ্রামে (Nandigram) আমি একটা বক্তব্যে বলেছিলাম যে, ২০২১ সালে পুরো নন্দীগ্রামকে মুখ্যমন্ত্রী (তৎকালীন) অপমান করেছিলেন। ওঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছিল। আমি 'বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স', ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস, ১১/০৩/২০২১, 'নো এভিডেন্স অফ ফ্র্যাকচার অবলিক ডিসলোকেশন'। আমি এটা নিয়ে বাড়তি কিছু বলছি না, এটা সিআইডি তদন্ত করছে। আমি নির্বাচনী বিধি উঠে গেলে এই মিথ্যা প্রচারের জন্যও আমরা নতুন করে তদন্ত করব, এটা আমি ৯ তারিখের পরে জানাব।"
এর পাল্টা জবাব দিয়েছেন মমতা তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (MP Sougata Roy)। তিনি বলেন, "শুভেন্দু অধিকারী অনেক কথাই বলেন, সেই সব তো আর সত্যি হয়ে যায় না। নির্বাচনী সুবিধার জন্যে শুভেন্দু এই কথা বলছেন।"
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজারে একটি ঘটনায় তাঁর পায়ে আঘাত লাগে। মমতার অভিযোগ ছিল, নন্দীগ্রামে তাঁকে মেরে তাঁর পা ভেঙে দেওয়া হয়েছে। তার পর গোটা নির্বাচন পায়ে প্লাস্টার করে, হুইল চেয়ারে বসে প্রচার করেছিলেন মমতা। প্রাক্তন সম্পর্কে বর্তমান মুখ্যমন্ত্রী সরাসরি মিথ্যা প্রচারের অভিযোগ তুলেছেন। ঘটনাচক্রে, শুক্রবার বিরুলিয়া বাজারের সভা থেকেই পা ভাঙা নিয়ে মমতার বিরুদ্ধে ভুয়ো অভিযোগের কথা তুলেছিলেন।
আরও পড়ুন: গরুচোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি, মৃত ১
৬ অক্টোবর রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। নন্দীগ্রাম এবং রেজিনগরে। এই ভোটের আগে এটা অর্থহীন রাজনৈতিক লড়াই বলেই দাবি বিরোধীদের।















