নেসলের (Nestle) 'লো ফ্যাট ডেইরি হোয়াইটনার'-এর একটি নমুনা  নিরাপদ নয় এবং নিম্নমানের হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র অধীনে পরিচালিত ল্যাবরেটরি পরীক্ষায় ফেল করেছে পণ্যটি। এরপরই পণ্যটি বিক্রি বন্ধ করার নির্দেশ কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: নির্বাচন কমিশনে প্রশাসনিক টানাপোড়েন, সিনিয়র DEC র সিদ্ধান্তে ক্ষুব্ধ দুই কমিশনার

এফএসএসএআই (FSSAI)-এর একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়াদিল্লির কনট প্লেসে অবস্থিত ভারত হোটেলস লিমিটেড (দ্য ললিত)-এর চত্বর থেকে নমুনাটি সংগ্রহ করা হয়েছিল। খাদ্য বিশ্লেষকের গবেষণাগারে 'নেসলে লো ফ্যাট ডেইরি হোয়াইটনার'-এর নমুনা পরীক্ষা করে সেটিকে ‘খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬'-এর বিধান অনুযায়ী অসামঞ্জস্যপূর্ণ বলে পাওয়া গিয়েছে।

FSSAI-এর বিবৃতি অনুযায়ী, নমুনা পরীক্ষা করার পর দেখা যায় 'নেসলে'র (Nestle) ওই পণ্য নির্ধারিত খাদ্য নিরাপত্তা ও গুণমানের মানদণ্ড অনুযায়ী নিয়ম মানেনি বলে চিহ্নিত করা হয়েছে। এই বিস্ফোরক রিপোর্ট আসার পর আর কোনও ঝুঁকি নেয়নি খাদ্য সুরক্ষা দফতর। FSSAI-এর তরফে অবিলম্বে ওই পণ্যের বিক্রি বন্ধ করার কঠোর নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি, 'দ্য ললিত' পরিচালনা করা সংস্থা 'ভারত হোটেলস লিমিটেড'-কেও আনুষ্ঠানিক নোটিস পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ক্যাগের তদন্তের মুখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, খরচ-নিয়োগে একাধিক অভিযোগ

উপভোক্তাদের উদ্দেশেও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তারা যেন এসংক্রান্ত সরকারি তথ্য মেনে চলেন। কোনও পণ্য (বিশেষ করে প্রভাবিত ব্যাচের পণ্য) কেনা বা খাওয়ার আগে সেটির তথ্য যাচাই করার আবেদনও জানানো হয় ক্রেতাদের। এই ঘটনাটি প্যাকেটজাত খাদ্যপণ্য পরীক্ষা এবং নির্ধারিত নিরাপত্তা ও গুণমানের মানদণ্ড পূরণে ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।