মেসি কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে  কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। শনিবার ভারতের বিরুদ্ধে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।  ম্যাচের  আগের বাইপাসের ধারে অভিজাত হোটেলে রাজ্য সরকারের পক্ষ থেকে স্টেট ডিনারের আয়োজন করা হয়েছিল ব্রাজিল, উরুগুয়ে ভারতীয় দলের জন্য। সেই অনুষ্ঠানে চরম অপেশাদারিত্ব দেখা গেল। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। 

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়োজিত এক স্টেট ডিনারের অনুষ্ঠানে ভারত, ব্রাজিল ও উরুগুয়ে ফুটবল দলকে ডাকা হয়েছিল। তবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন , কিন্ত তাঁর নামেই ডিনারের আয়োজন করা হয়েছিল। অন্যান্য মন্ত্রীরা মঞ্চে বক্তব্য রাখলেন। ম্যাচের আগের দিন এই ধরনেনর অনুষ্ঠান কতটা যুক্তিযুক্তো তা নিয়ে চর্চা শুরু হয়েছে। 

 

অভিযোগ, বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত মঞ্চে প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হয় কার্লো আনচেলত্তি ও ব্রাজিল দলকে। ছবি তোলার জন্য ব্রাজিল দলকে মঞ্চে ডাকার পরও তাঁদের অপেক্ষা করিয়ে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।একইভাবে উরুগুয়ে এবং পরে ভারতীয় দলকেও অপেক্ষা করতে হয় বলে অনুষ্ঠানে উপস্থিত এক সূত্র দবি করেছেন।

 

সূত্রটির দাবি, তিনটি দলই বিষয়টিতে অসন্তুষ্ট ছিল। কারণ ম্যাচের আগের দিন খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের অনেক ক্লাব তো ঘরের মাঠে ম্যাচ থাকলেও খেলোয়াড়দের ম্যাচের আগে টিম হোটেলে রাখে, যাতে তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পান। ভারতীয় দলকে নিউটাউন থেকে আসতে হয়েছিল বাইপাসের ধারে হোটেলে এই অনুষ্ঠানের জন্য। ব্রাজিল দল অনুশীলন থেকে ফি্রে দ্রুত পোশাক পরিবর্তন করে ডিনারে আসে।  অনুষ্ঠানে উপস্থিত থাকা দের কথায়, “এভাবে চলতে থাকলে বড় কোনো দল আর ভারতে আসতে চাইবে না।”

 

আর কয়েকঘন্টা পর ভারত ব্রাজিল আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। ম্যাচের দিন সকাল  পর্যন্ত সাংবাদিকরা অ‍্যাক্রেডিটেশন কার্ড হাতে পাননি। ফেডারেশনের তরফ থেকে বলা হচ্ছে শনিবার ম্যাচের আগেই তা সাংবাদিকরা হাতে পেয়ে যাবেন। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ

 

স্টেডিয়ামে রং হচ্ছে চেয়ারে মোড়ক পড়ছে নতুন ডাগআউট হচ্ছে কিন্তু মিডিয়ার জন্য বরাদ্দ ওয়াইফাই হোক কিংবা কাজের জন্য একটু চেয়ার টেবিল নেই, আমার দরকার নেই কিন্তু যে সকল মিডিয়ার লোক ব্রাজিল থেকে এসেছে তাদের কাছে কী বার্তা যায় বলুন তো। ব্রাজিল অনুশীলন কভার করার পর তারা যখন মিডিয়া সেন্টারে এলো তারা কাজের জন্য টেবিল খুঁজে বেরাচ্ছে তারপর হতাশ হয়ে রীতিমতো গাড়ি বুক করে হোটেলের দিকে। আন্তর্জাতিক মিডিয়ার সামনে এই যে মান ইজ্জত গেল তার দায় কে নেবে?