এশিয়ান গেমসের ভারতের সোনা জয় অব্যাহত। গলফে জোড়া পদক ভারতের। পাশাপাশি তিরন্দাজিতেও সোনা জয়। শনিবার দিনের শুরুতেই জোড়া সোনা এল ভারতের ঘরে।
মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন গল্ফার প্রণবী শরথ উরস। এই প্রথম এশিয়াডের গলফে ভারত সোনা জিতল পাশাপাশি প্রণবী, অদিতি অশোক এবং দীক্ষা দাগারের ভারতীয় ত্রয়ী মহিলাদের টিম ইভেন্টে রুপো জিতলেন।
ব্যক্তিগত ইভেন্টে কঠিন লড়াই হয়েছে ফাইনালের তিন প্রতিযোগীর। টানটান লড়াই শেষে ১৫ আন্ডার ২৬৫ পয়েন্ট স্কোর করে সোনা জিতে নেন প্রণবী। প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন এই গল্ফের ব্যক্তিগত ইভেন্টে।
প্রণবী, অদিতি অশোক এবং দীক্ষা দাগার দলগত ইভেন্টেও দেশকে পদক জেতালেন। ৩ গল্ফারের সম্মিলিত স্কোর পারফরম্যান্স দলগত বিভাগে ভারত রুপোর পদক জেতে। ভারতের মোট স্কোর ছিল ১৪ আন্ডার ৫৪৬। চীন ২২ আন্ডার ৫৩৮ স্কোর করে দলগত বিভাগে সোনা জয় করে।
তিরন্দাজির মহিলাদের রিকার্ভ ইভেন্টে সোনা জিতলেন ১৭ বছর বয়সি কন্যা কুমকুম অনিল মোহদ। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যান ১৭ বছর বয়সি অ্যাথলিট। শেষ পর্যন্ত স্কোর ছিল ৫-৫। এরপর শুটআউটে ১০ স্কোর করে কুমকুম। অন্যদিকে কোরিয়ান প্রতিপক্ষ ৮ স্কোর করে। শুধু এশিয়াডে সোনাই জিতলেন না একইসঙ্গে ২০২৮-র অলিম্পিকের টিকিটও নিশ্চিত করে ফেললেন। তিরন্দাজিতে ব্রোঞ্জ জিতলেন নীরজ চৌহান।
শনিবার সকালেই জোড়া সোনা পেল ভারতীয় দল, ফলে তাদের সোনার সংখ্যা গিয়ে দাঁড়াল ১৮।















