ইন্ডিয়া (INDIA) শিবিরের মিছিলে যোগ দিচ্ছে না আম আদমি পার্টি (AAP) এবং ডিএমকে (DMK)। আগামী ৬ অক্টোবর ইন্ডিয়া জোটের সাংসদদের সংসদভবন থেকে নির্বাচন কমিশন মিছিলে যোগ দিচ্ছে না এই দুই বিরোধী দল। রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেসের (Congress) সঙ্গে দূরত্ব বাড়াতেই এই সিদ্ধান্ত কেজরিওয়াল এবং স্তালিনের। 

আরও পড়ুন: রাতের অন্ধকারে দত্তপুকুরে CPM অফিসে ভাঙচুর-আগুন!

ইন্ডিয়া-র বৈঠকে উপস্থিত না থাকলেও বিরোধীদের পথে নামার আগামী কর্মসূচিতে ডিএমকে এবং আপকে কে সামিল করার চেষ্টা চালাচ্ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিআরএস, বিজেডি, ওয়াই এস আর কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ করেছে তৃণমূল। কিন্তু ইন্ডিয়া শরিক দল ছাড়া আপাতত নতুন কোনও দল মঙ্গলের মিছিলে যোগ দিচ্ছে না বলেই খবর। এদিকে বিজয় থালাপতির দল টিভিকের সাংসদ না থাকলেও কমিশন বিরোধী অন্য কর্মসূচিতে বিজয়ের দলকে সামিল করানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: বিজেপির গা জোয়ারি! দুই সংসদীয় কমিটির শীর্ষপদ থেকে সরানো হল মমতা তৃণমূলের সাংসদদের

আগামী ৬ অক্টোবর,মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ ইন্ডিয়া-র (INDIA) সমস্ত সাংসদরা সংসদ চত্বরে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করবেন জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। তাঁদের একটাই উদ্দেশ্য জ্ঞানেশ কুমারকে অপসারণ করা হোক।