শনিবারের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হল ঐতিহাসিক ভারত বনাম ব্রাজিল ম্যাচ। খেলা দেখতে মাঠে হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) ,কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, অভিনেতা মিঠুন চক্রবর্তী-সহ বহু বিশিষ্টরা। রয়েছেন প্রাক্তন বর্তমান একাধিক ক্রীড়াবিদরা। কানায় কানায় পূর্ণ যুবভারতী। বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে নিজের দেশের ফুটবল লড়াইয়ে কলকাতার ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা চোখে পড়ার মতো।
মেগা স্যাটার্ডেতে কলকাতা জুড়ে শুধুই ফুটবল আবেগ। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামের সমর্থকদের ভিড়। আজকের ম্যাচে ৪-২-৩-১ ফরম্যাটে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। মাঝমাঠের দায়িত্বে অনিরুদ্ধ থাপা ও আপুইয়া। শুরু থেকেই আক্রমণে ভিনিসিয়াস। ব্রাজিলকে পাল্টা চাপে ফেলার চেষ্টা করছে ভারত। ১৩ মিনিটের মাথায় ব্রাজিলের রক্ষণকে চাপে ফেলে দেন মনবীর। ১৫ মিনিটের মাথায় কর্নার পায় ভারত।















