অস্তিত্বের তীব্র সংকটের মুখে দাঁড়িয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভূষাপাড়া ও বানিয়াপাড়া এলাকার ঐতিহ্যবাহী বড় শিব মন্দির (Shiva Temple)। নদী ভাঙনের জেরে মানুষের আস্থা ও বিশ্বাসের এই পবিত্র স্থলটি আজ মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে।

আরও পড়ুন: এল নিনোর দাপট, রবি ফসল নিয়ে আশঙ্কা রাজ্যে

স্থানীয় সূত্রে খবর, এই অঞ্চলের বিশাল শিবলিঙ্গ ও মন্দিরটিকে কেন্দ্র করে বহু মানুষের গভীর ভক্তি ও ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দূরদূরান্ত থেকে প্রতিদিন বহু পুণ্যার্থী এখানে আসেন পুজো দিতে। তবে গত বর্ষা মৌসুম থেকে পাঙ্গা নদীর ভাঙন যেভাবে ভয়াল রূপ ধারণ করেছে, তাতে চরম আতঙ্কিত মানুষ। 

আরও পড়ুন: GST-র জাঁতাকলে ক্ষুদ্র ব্যবসা, জটিল নিয়মে নাভিশ্বাস দেশের ছোট ব্যবসায়ীদের

নদীর আগ্রাসী স্রোত ইতিমধ্যে মন্দিরের অত্যন্ত কাছাকাছি এসে পৌঁছেছে। যে কোনও মুহূর্তে পুরো মন্দিরটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।