নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বিএসএফের বড়সড় সাফল্য। তারকাটার এপার থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা। সীমান্তে বিএসএফের তৎপরতায় উদ্ধার ৩ কেজি ৬৪৮ গ্রাম রুপোর গহনা। নদিয়ার ভীমপুর থানা এলাকার অন্তর্গত মহাখোলা গ্রামে রুটিন টহলদারি চালাচ্ছিলেন বিএসএফের ১৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল তার আগেই বিপুল পরিমাণ রুপোর গহনা উদ্ধার করেছে বিএসএফের ১৬১ নম্বর ব্যাটেলিয়ন। উদ্ধার হয়েছে মোট ৩ কেজি ৩৪৭ গ্রাম রুপোর গহনা। 

BSF সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহাখোলা এলাকায় নিয়মমাফিক টহলদারি চালাচ্ছিলেন ১৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। তারপরে পাচারকারীদের প্রচারের চেষ্টা ভেস্তে দেই বিএসএফ। জওয়ানদের তাড়া খেয়ে কাটাতার পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিএসএফ জওয়ানেরা সীমান্ত এলাকায় ফেলে যাওয়া সেই ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগটি খুলতেই তার ভেতর থেকে প্রচুর পরিমাণে রুপোর আংটি, চেন উদ্ধার হয়। যার মোট ওজন প্রায় ৩ কেজি ৩৪৭ গ্রাম। মহাখোলা গ্রামটি ভীমপুর থানার অধীনে। তাই বাজেয়াপ্ত হওয়া সমস্ত রুপোর গয়না শুক্রবার সকালে স্থানীয় ভীমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।