ব্রাজিল ম্যাচ আয়োজনের পরে এবার রাজ্য সরকারের ফোকাশে উরুগুয়ে ম্যাচ । আগামী মঙ্গলবার উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারত. কিন্তু তার আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেসি ম্যাচের প্রতারিতদের উরুগুয়ে ম্যাচে বিনামূল্যে টিকিট দেবে রাজ্য সরকার।
যুবভারতীতে লিওনেল মেসিকে দেখতে গিয়ে যাঁরা টিকিট কেটেও প্রতারিত হয়েছিলেন, তাঁদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।সেই ম্যাচে ২২ হাজার টিকিট বিনামূল্যে বিতরণ করবে রাজ্য সরকার৷ লিওনেল মেসিকে দেখতে যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদেরকেই ওই বিনামূল্যে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তবে তিনি ম্যাচ দেখলেন স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে মাঠে নামেননি ব্রাজিলের বিরুদ্ধে ফেডারেশনের হিসেব অনুসারে ৫১ হাজার দর্শক হয়েছিল কিন্তু টিকিট বন্টন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শেষ মুহূর্তের কমপ্লিমেন্টারি টিকিট বিতরণ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। কিন্তু তার সঠিকভাবে বন্টন করা যায়নি ফলে গ্যালারি বেশ কিছু অংশ ফাঁকা ছিল একটা আন্তর্জাতিক ম্যাচে যুবভারতী না সেটা লজ্জার। উরুগুয়ে ম্যাচের টিকিট বিক্রি হাল খুব একটা ভালো না এই পরিস্থিতিতে মাস্টার্সস্ট্রক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেসি শো তে
প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও এখনও সেটা সম্ভব হয়নি। তাই তাদের আপাতত টিকেট দেওয়া হচ্ছে একটি আন্তর্জাতিক ম্যাচে।
প্রতিশ্রুতি সত্ত্বেও টিকিট পেলেন না বাংলার বহু ফুটবলাররা,উঠতি ফুটবলারদের স্বপ্ন ছিল ভিনিসিয়াস,এন্ড্রিকদের দেখা,সারা দিন অপেক্ষায় থাকা সত্ত্বেও ম্যাচের আগে হাল ছেড়ে দেন তারা।তাদের টিকিট দিয়ে কি মাঠ ভরানো যেত না?
কলকাতার সমর্থকদের প্রতি নিজের ভালোবাসার কথা জানালেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। তিনি বলেন ভারত রক্ষণাত্মক খেলে কোন চেষ্টা করেছে। সীমিত সামর্থ্যের মধ্যেও ভারতীয় দল অনেকটাই চেষ্টা করেছে।
গুরপ্রীত সিং সান্ধুর পাশে দাঁড়ালেন ভারত হেড কোচ খালিদ জামিল।















