রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনালে নামার আগে কিছুটা হলেও চিন্তায় মোহনবাগান শিবির। গুরুত্বপূর্ণ ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না জেমি ম্যাকলারেন। কুঁচকিতে চোট পেয়ে আপাতত তিনি বিশ্রামে। আসলে আইএসএলের কথা মাথায় রেখে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না প্যানাজিওটিস দিলেমপেরিস। তাই আজকে পঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে দেখা যাবে না জেমিকে।

সামনেই ISL, তাই এই শিল্ড প্রতিযোগিতা মোহনবাগান কোচের কাছে কার্যত আগামী টুর্নামেন্টের আগে একটা বড় প্রস্তুতি শিবিরের মতো।ডুরান্ড হেরে যাওয়ায় আইএসএলের আগে এই শিল্ড জিততে মরিয়া দিলেমপেরিস। ছাংতেদের পেনাল্টি অনুশীলনের দিকেও যথেষ্ট জোর দিয়েছেন তিনি। ম্যাকলারেন না থাকলেও আজকের ম্যাচে বাকি বিদেশিদের পাবে সবুজ মেরুন দল। সোমবার নর্থইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। এখনও পর্যন্ত ফাইনালের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা থাকায় শিল্ড জটিলতা যে প্রতিযোগিতার শেষ লগ্নে এসেও কাটছে না তা বলাই বাহুল্য।















