স্কোয়াডে থাকলেও ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়ার ক্ষেত্রে অপেক্ষা আরও বাড়ছে বৈভব সূর্যবংশীর(Vaibvav Sooryavanshi )। কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir ) বুঝিয়ে দিয়েছেন বাইরের আলোচনা বা আবেগঘন দাবি শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ভারতীয় কোচ জানিয়েছেন, ড্রেসিংরুমে খেলোয়াড়দের নিরাপত্তার অনুভূতি দেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াই প্রধান কাজ।
এখনও পর্যন্ত দেখা গিয়েছে, গৌতম গম্ভীর একসঙ্গে বৈভব এবং সঞ্জুকে দলে রাখেন না। তাঁর প্রথম একাদশে অভিষেক শর্মার স্থান নিশ্চিত থাকে।। এশিয়ান গেমসে কিন্তু লক্ষ্মণ তিনজনকেই খেলিয়েছিলেন। ওপেনিং করেছিলেন বৈভব এবং অভিষেক। তিন নম্বরে এসেছিলেন সঞ্জু। এতে দলের ব্যাটিং গভীরতা বেড়েছিল। এশিয়ান গেমসে লক্ষ্ণণের কোচিংয়ে যতই টানা সুযোগ পান । কিন্তু গম্ভীর অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে সঞ্জুচেই আস্থা রাখছেন। ফলে অপেক্ষা বাড়ছে বৈভবের।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজের টি২০ সিরিজ। প্রথম ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে গম্ভীর বলেন, এটা আমার কাছেও একটা নতুন অভিজ্ঞতা। আমি বৈভবকে বুঝিয়েছি কথাও বলেছি। সে ভালো ফর্মে রয়েছে কিন্তু আমার মনে হয়, যেই প্লেয়াররা টানা ভালো খেলছেন, তাঁদের একটা সময়ে অপেক্ষা করা দরকার সুযোগের জন্য।
একইসঙ্গে গম্ভীর আরও বলেছেন, সমাজ মাধ্যম কখনই ভারতীয় দলের প্রথম একাদশ বেছে দেবে না। এটা ঠিক করে কোচ এবং অধিনায়ক। তারা কাদের সেরা একাদশ মনে করে, বা কারা দলকে জেতাতে পারবে মনে করে, সেই অনুযায়ী দল সাজায়। কারা দীর্ঘ দিন ভাল খেলছে সেটাও দেখা হয়। বৈভবকে খেলানোর মানে সঞ্জু বা অভিষেকের মধ্যে একজনকে বাদ দিতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন।”















