ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জয় ভারতের ।
১৯.১ ওভারেই ১৭১ রানে অলআউট হয়ে গেল ক্যারিবিয়ান দল। শাই হোপ ৫২ এবং শেরফেন রাদারফোর্ড ৫৬ রান করেন ।
নমন ধীর অভিষেকেই বাজিমাত করেন । ৪ ওভার বল করে ৩১ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। অক্ষর প্যাটেল (২/২৬) ও কুলদীপ যাদব (২/৩৩) ভালো বোলিং করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। অভিষেক শর্মা ১০ বলে ২১ রান, সঞ্জু স্যামসন ৯ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। কঠিন সময় দলের হাল অধিনায়ন অধিনায়ক. ।
শ্রেয়সের ৪৩ বলে ১০২ রানের অনবদ্য ইনিংসে সহজেই জয় তুলে ভারত ।৩২ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে শ্রেয়স নিজেও একাধিক মাইলফলক ছুঁয়ে ফেললেন। তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে সেঞ্চুরি করলেন। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে দ্রুততম সেঞ্চুরির তালিকায় নাম লেখালেন ৪ নম্বরে।
প্রথম ম্যাচ জিতে আপাতত সিরিজের ১-০ ফলে এগিয়ে গেল ভারত।















