দেশের বিভিন্ন প্রান্তে জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) হঠাও অভিযানে উত্তপ্ত। বিক্ষোভ দেখাচ্ছে দেশের বিরোধী দলগুলি। এবার কলকাতাতেও জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলন জারি কংগ্রেসের (congress)। বুধবার কংগ্রেসের লোকভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে কং-কর্মী সমর্থকদের। এরপরই একের পর এক কংগ্রেসের কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ বিপর্যয়! SCRB রিপোর্ট পোস্ট করে তীব্র কটাক্ষ অভিষেকের
কংগ্রেসের কর্মী সমর্থকরা বলেন,"আমরা জ্ঞানেশ কুমারের গ্রেফতারি চাই। অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে।" দেশের মুখ্য নির্বাচন কমিশনারের গ্রেফতারির দাবিতে রাস্তায় শুয়ে পড়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস কর্মীরা। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।
আরও পড়ুন: স্বেচ্ছাবসরের কথা ঘোষণা করে তীব্র আক্রমণ শুভেন্দুকে! 'কুমীরের কান্নায়' ভাসালেন হুমায়ুন
এসআইআর (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে রাস্তায় নেমেছে কংগ্রেস। মঙ্গলবার সারাদিন আকাশবাণী ভবনের সামনে ধর্না দেন লোকসভার বিরোধী দলনেতা (Rahul gandhi)। সন্ধেয় তাঁকে আটক করে দিল্লি পুলিশ। রাহুল-প্রিয়াঙ্কা ছাড়াও কেসি বেণুগোপাল, দীপেন্দর সিং হুডা-সহ একদল কংগ্রেস নেতা-কর্মীকে আটক করে পুলিশ।














