রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মমতা তৃণমূল নেতা সাকেত গোখলের (Sakel Ghokle) তথ্যের অধিকার আইনে চাওয়া প্রশ্নের উত্তরে প্রকাশ্য। গত ৫ মাসে ২৪৫৪টি ধর্ষণ, ৬০০টি খুন, ১৩,১১৪টি খুনের চেষ্টা এবং ৩২,৩৪১টি গুরুতর আঘাতের (Assault causing grievous hurt) মামলা রুজু হয়েছে পশ্চিমবঙ্গে! রাজ্য পুলিশের State Crime Records Bureau (SCRB)-এর এই রিপোর্ট পোস্ট করে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “পশ্চিমবঙ্গে বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ বিপর্যয়ের এক খণ্ডচিত্র।”
আরও পড়ুন: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে: তীব্র সমালোচনা তৃণমূলের, জরুরি অধিবেশনের দাবি বিধায়ক কুণালের
রাজ্য পুলিশের State Crime Records Bureau (SCRB)-এর রিপোর্ট পোস্ট করে একে বিজেপির ডবল ইঞ্জিন সরকারে বিপর্যয় বলে কটাক্ষ করে অভিষেকে লেখেন, “পশ্চিমবঙ্গে বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ বিপর্যয়ের এক খণ্ডচিত্র। মাত্র ৫ মাসের পরিসংখ্যান:
ধর্ষণ: ২,৪৫৪টি ঘটনা (প্রতিদিন ১৬টি)
খুন: ৬০০টি ঘটনা (প্রতিদিন ৪টি)
খুনের চেষ্টা: ১৩,১১৪টি ঘটনা (প্রতিদিন ৮৭টি)
গুরুতর শারীরিক নিগ্রহ: ৩২,৩৪১টি ঘটনা (প্রতিদিন ২১৬টি)
তারা প্রতিশ্রুতি দিয়েছিল ‘ডাবল ইঞ্জিন’-এর। কিন্তু বাংলা পেল ‘ডাবল ইঞ্জিন’ বিপর্যয়।“
A snapshot of the BJP’s “DOUBLE ENGINE” disaster in West Bengal. Just 5 months: Rape: 2,454 cases, 16 every day Murder: 600 cases, 4 every day Attempt to murder: 13,114 cases, 87 every day Grievous assault: 32,341 cases, 216 every day They promised a “double engine.” Bengal got DOUBLE ENGINE DISASTER. This is what SIR and VoteChori have delivered. Power at any cost. Bengal paying the price.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 7, 2026
নাম না করে নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক লেখেন, “‘এসআইআর’(SIR) এবং ‘ভোটচোরি’ (VoteChori)-রা এটাই উপহার দিয়েছে—যেকোনও মূল্যে ক্ষমতা দখল।
আর তার মাশুল গুনছে বাংলা।“















