হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) পর ভারতীয় দলের  নতুন অধিনায়ক হয়েছেন  স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। কিন্তু স্বেচ্ছায় কি নেতৃত্ব থেরে সরেছেন হরমনপ্রীত না তাঁর উপর চাপ ছিল? নেপথ্যে উঠে  আসছে চাঞ্চল্যকর তথ্য। 

অনেক দিন ধরেই হরমনের ডেপুটি আছেন  স্মৃতি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, তবে স্মৃতির সঙ্গে আগের মতো সুমধুর সম্পর্ক নেই হরমনপ্রীতের। এই নেতৃত্ব নিয়েই হরমনপ্রীত-স্মৃতির বিবাদের সূত্রপাত বলে খবর। কিন্তু বেশ কিছু সময় ধরেই দেশকে নেতৃত্ব দেওয়ার কথা প্রকাশ্যে জানিয়ে আসছেন। যা বোর্ডের উপর চাপ বাড়ানোর কাজ করেছে।  দলের এক সূত্র জানিয়েছেন, ‘ওরা একে-অপরের সঙ্গে চোখও মেলাত না। ফলে দলের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।’

কেরিয়ারের সেরা সময়ে থেকে কেন নেতৃত্ব ছাড়লেন হরমনপ্রীত, এখানেই উঠে  আসছে চাঞ্চল্যকর তথ্য। রোহিত শর্মার মতোই সরলেন হরমনপ্রীতও।    জানা গিয়েছে, গুয়াহাটিতে বিসিসিআই-এর একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক হয়।  বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সভাপতিত্বে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রধান কোচ অমোল মজুমদার। সাম্প্রতিক সময়ে দলের সামগ্রিক অগ্রগতি ও পারফরম্যান্স মূল্যায়নের পর যৌথভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বোর্ড সূত্র বলছে, হরমনকে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসাবে রাখলেও টি-২০ থেকে তাঁকে সরাতে চেয়েছিল বোর্ড।  এরপরই নেতৃত্ব ছাড়েন হরমনপ্রীত।

২০১৬ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দিয়ে হরমনপ্রীতের নেতৃত্ব যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে ২০২২ সালে ওডিআই এবং ২০২৩ সালে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ রূপ পায়।  অধিনায়ক হিসেবে জিতেছেন একদিনের বিশ্বকাপ ।