ফিফা ফ্রেন্ডলি ম্যাচে যুবভারতীতে ভারতের বিরুদ্ধে উরুগুয়ে জিতল ৬-১ গোলে । পানামা এর বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল ভারত, ব্রাজিলের বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু উরুগুয়ের বিরুদ্ধে যেন খেই হারিয়ে ফেলল খালিদ জামিলের দল। 

 

ভারতীয় দল এই ম্যাচে নামে গেরুয়া জার্সিতে। অন্যদিকে, স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে উরুগুয়ের ফুটবলার পিঙ্ক মোজা পরে খেলতে নামেন। 

ব্রাজিল ম্যাচের প্রথম একাদশ থেকে কিছুটা বদল আনেন খালিদ জামিল। আক্রমনের ধার বাড়াতে শুরু থেকেই নামান খালিদ।  

খাতায় কলমে অনেক এগিয়ে থাকা দলের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণ এর রনকৌশল নেন খালিদ। শুরুতেই আনোয়ারের দূর পাল্লার শট বারের উপর দিয়ে চলে যায়। ১০ মিনিটে এডমুন্ড গোলের খুব কাছে পৌঁছে গেলেও ফিনিস করতে পারলেন না। তবে এর পরের মিনিটে পরমবীর বক্সের মধ্যে সাবিস্তিয়ানকে ফাউল করলে পেনাল্টি পায় উরুগুয়ে । পেনাল্টি থেকে গোল করতে ভুল করলেন না নুনেজ । ১৫ মিনিটে আরও একটি গোল করতে পারত উরুগুয়ে ,তাদের শট বারে লাগাম।গোল খেয়ে দমে না গিয়ে পাল্টা আক্রমণ শুরু করে ভারত। ২২মিনিটে এল সেই কাঙ্খিত মুহূর্ত। সমতা ফেরাল ভারত। রায়ানের শট রুখে দেন উরুগুয়ে গোল রক্ষক। ফিরতি বলে বল জালে পাঠান অনিরুদ্ধ থাপা।

 এইতিহাসিক মুহূর্তে গর্জে উঠল যুবভারতীর গ্যালারি। 

কিন্তু ২৭ মিনিতে ম্যাচ বন্ধ হল খারাপ আবহাওয়ার কারনে। বাজ পড়ায় মাঠ থেকে সাজঘরে ফিরে যান ফুটবলাররা। খেলা শুরু হওয়ার পর শুরুতে ধাক্কা খায় ভারত। ম্যাক্সিমিলিয়ানো গোল করে উরুগুয়েকে এগিয়ে দিলেন উরুগুয়ে। এরপর খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি ভারত। তবে মনবীর একটি শট বাইরে গেল। প্রথম ৪৫ মিনিট শেষে ২-১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা সাবধানে খেলতে শুরু করে উরুগুয়ে কারণ বৃষ্টির কারণে মাঠ ভিজে গিয়েছিল। ৫২ মিনিটে তিন নম্বর গোল পেয়ে গেল উরুগুয়ে। মাটি ঘেষা শটেক গুরপ্রীতকে পরাস্ত করলেন মার্টিনেজ। এর কিছুক্ষণের মধ্যেই চার নম্বর গোলটি পেয়ে গেলে উরুগুয়ে। এবারও গোল করলেন ম্যাক্সিমিলিয়ানো।

৪ গোল হজম করার পর ভারতীয় রক্ষণ দাঁড়িয়ে পড়ে। গ্যালারি জুড়ে উঠলো গো ব্যাক গুরপ্রীত স্লোগান। গুরপ্রিত তুলে নিয়ে আলবিনোকে নামান. ৭১ মিনিটে গোল করলেন সানাব্রিয়া ৮৬ মিনিটে ৬ নম্বর গোলটি করলেন রড্রিগো। এরই মধ্যে মোহাম্মদ সালাল দুরন্ত একটি শর্ট নেন কিন্তু উরুগুয়ে গোলরক্ষক রুখে দেন। ছয় গোল হজম করে মাঠ ছাড়লো খালিদের দল।