পানামা ম্যাচ ড্র করে আশা জাগিয়েছিল, ব্রাজিল ম্যাচ অক্সিজেন দিয়েছিল কিন্তু উরুগুয়ে ভারতীয় ফুটবলকে ফেরালো কঠিন সেই বাস্তবে। নিজের শক্তি যাচাই না করে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামলে হয়ত মাঝেমধ্যে চমক দেওয়া যায়, কিন্তু চিরস্থায়ী উন্নতি হয় না। ব্রাজিলের বিরুদ্ধে চার গোল উরুগুয়ে নির্দয় ভাবে দিল ৬ গোল।
কিন্ত উরুগুয়ের বিরুদ্ধে আশা জাগিয়েছিল ভারত। পিছিয়ে থেকেও ম্যাচে সমতা ফেরান অনিরুদ্ধে থাপা। কিন্ত কোন কারণে হাফ ডজন গোল দিল ফোরনালের দল। নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমত খেলাটা যখন ধরল ভারত তখনই বৃষ্টি, বজ্রপাতের কারণে ৩৮ মিনিট খেলা বন্ধ। তালটা কেটে গেল। দ্বিতীয়ত, স্ট্যামিনায় অনেক তফাৎ। বিরতির পর আরও বেশি বোঝা গেল। খালিদ আল্ট্রা ডিফেন্সিভ খেলতে পছন্দ করেন। আজ হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে কাছা খুলে আক্রমণ কেন?? মাঝমাঠে একটা বড় চেহারা দরকার। কিন্তু দ্বিতীয়ার্ধে স্ক্রিন উধাও। ফলে আক্রমণে ফালা ফালা করে দিল উরুগুয়ে। প্রথম আধ ঘণ্টা চোখ ধাঁধানো ফুটবল। শেষ ১০ বছরে আমার কাছে সেরা। এটাই প্রাপ্তি।
নেহেরু কাপে ফ্রানসিসকলির উরুগুয়ে খেলে গিয়েছে। ক্লাব কাপে পেনারোল। খেলা দেখার সৌভাগ্য হয়নি। তবে অনিরুদ্ধ থাপার গোল বুঝিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন বা লাতিন শক্তিশালী দলের বিরুদ্ধে গোলের দরজা খুলতে পারে ১৪১ নম্বরে থাকা ভারতও। ওইটুকু সময় মেঘে ঢাকা তারা থেকে ভারতীয় ফুটবল ধ্রুবতারা। সঠিক সময়ে থামতে জানতে হয়। না হলে গুরপ্রীত হতে হয়। কেন গুরপ্রীতকে সুযোগ দেওয়া হচ্ছে সেই প্রশ্ন উঠছে। গিল বা বিশাল সেরা ফর্মে রয়েছে কিন্ত তাদের সুযোগ দেওয়া হয় না।
ব্রাজিল আনতে খরচ হয়েছিল ৭০ কোটি টাকা, উরুগুয়ে ম্যাচ আয়োজনেও খরচ কম নয়। কল্যাণ চৌবে কোষাগার উজার করে ম্যাচ দুটি আয়োজন করলেন। হয়ত ভারতীয় ফুটবলের একটু প্রচার হল, ফুটবলারদের অভিজ্ঞতাও বাড়ল। দিনের শেষে প্রাপ্তি খুঁজতে গেল সাদা খাতায় খুব বেশি লেখা যাচ্ছে না। সান্তনা বলতে পানামা ম্যাচ ড্র, আর উরুগুয়ের বিরুদ্ধে এক গোল।
অনিরুদ্ধ বলেন, “আমার স্ত্রী অন্তঃস্বত্ত্বা। সম্প্রতি এই সুখবর পেয়েছি। তাই এই গোল আমার কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে। এই গোলটা সারাজীবন মনে থাকবে।”
দলের পারফরম্যান্সের দায় নিজের কাঁধেও তুলে নেন কোচ খালিদ জামিল। তিনি বলেন, 'ভাল দলের বিরুদ্ধে একটা ভুলের খেসারত দিতে হয়। আমাদের সবসময় সতর্ক থাকতে হত। এই হার কারও একার দায় নয়, এটা দলের সম্মিলিত ব্যর্থতা।















