দমের নাগেরবাজারে গোরক্ষবাসী রোড এলাকায় যশোর রোডের ধারে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ। সেখান থেকে আগুন লেগে যায়। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। শুক্রবার সন্ধে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। 

আরও পড়ুন: দুর্গার হাতের সংখ্যার পরে বানান বিভ্রাট! ইডেনের শো-এর ফ্লেক্সে মুখ পুড়ল ডাবল ইঞ্জিন সরকারের

শুক্রবার সন্ধেয় নাগেরবাজার গোরক্ষবাসী রোডে একটি বিদ্যুতের ট্রান্সফর্মারে বিকট শব্দ শোনা যায়। আগুনের ফুলকি ছিটকে পড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে প্রথমে কাছে যেতে না পারলেও প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেতে থাকেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমদম থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।  

আরও পড়ুন: বাড়িতে পৌঁছবে আয়ুষ্মান কার্ড! ডাক পরিষেবা নিয়ে বড় উদ্যোগ রাজ্যের

আচমকাই আগুন ধরে যাওয়ায় যানজট হয় রাস্তায়। যান চলাচল নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের খবর নেই। দমদমে ট্রান্সফর্মার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের তিনটি ইঞ্জিন কাজ করছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।