বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই দুর্গাপুজোয় নিয়ে অতি উৎসাহী রাজ্য সরকার (State Government)। আগের আমলের বিসর্জনের কার্নিভাল বন্ধ করে, ইডেনে মহালয়ে মেগা শোর আয়োজন করা হয়েছে। কিন্তু তার ছত্রে ছত্রে ভুল। কখন দুর্গার হাতের সংখ্যা বেশি তো কখন কম। আবার কখনও দুর্গা (Durga) বানান ভুল।
দুর্গামূর্তির হাতের সংখ্যা নিয়ে চরম চর্চার পরে, এবার বিজ্ঞাপনে জ্বলজ্বল করছে বানান বিভ্রাট! ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, ২০২৬ সালের দুর্গাপুজোর ব্যানারে বড় বড় হরফে লেখা হয়েছে "শুভ দূর্গাপূজা ২০২৬"। অর্থাৎ 'দুর্গাপূজা' বানানটিতে হ্রস্ব-উ কারের বদলে দীর্ঘ-উ কার (ূ) ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: “গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান!” অরিজিৎ-এর ইঙ্গিতপূর্ণ পোস্টে কীসের ইঙ্গিত? তুঙ্গে জল্পনা
রাজ্য সরকারের কোষাগার যখন কার্যত শূন্য, তখন মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে পুজো উদ্বোধনের নামে রাজসূয় যজ্ঞের আয়োজন করেছে সরকার। আর সব থেকে বড় দুর্নীতির গন্ধ উঠে আসছে এই মেগা ইভেন্টের বরাত ঘিরে। প্রায় ১৫০ থেকে ১৮০ কোটি টাকার বিপুল খরচের এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব সরাসরি তুলে দেওয়া হয়েছে গুজরাটের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হাতে! অর্থাৎ, ডবল ইঞ্জিনের 'কামাল'-এ বাংলার মানুষের করের টাকা সুকৌশলে পাচার করে দেওয়া হচ্ছে মোদি-শাহের খাসতালুকে। আর গুজরাটি সংস্থাকে দিয়ে বাংলার পুজো করালে যে ব্যানারে দুর্গাপুজো বানান ভুল হবে, তাতে আর আশ্চর্য কী!















