তরুণ প্রজন্মকে (Next Gen) ডাকঘরমুখী করতে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পথে হাঁটছে ডাক বিভাগ। দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় (Riju Ganguly) জানিয়েছেন, প্রচলিত ডাকঘরের পরিবেশ বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয়। তাই আরামদায়ক বসার ব্যবস্থা, কফি ভেন্ডিং মেশিন, ওয়াই-ফাই, গ্লাস-টপ টেবিল ও আধুনিক সাজসজ্জা-সহ 'এন-জেন পোস্ট অফিস' তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: ভোট চুরির অভিযোগ ওড়ালেন না রাষ্ট্রপতিও! বৈঠকের পর একসঙ্গে বললেন মমতা-রাহুলরা

ঋজু জানান, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে (West benngal) পাঁচটি এন-জেন পোস্ট অফিস চালু হয়েছে। এগুলি রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণীর একটি বেসরকারি কলেজ, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং আইআইটি খড়গপুরে। চলতি আর্থিক বছরে আরও অন্তত তিনটি পোস্ট অফিসকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: দুর্গার হাতের সংখ্যার পরে বানান বিভ্রাট! ইডেনের শো-এর ফ্লেক্সে মুখ পুড়ল ডাবল ইঞ্জিন সরকারের

ঋজু গঙ্গোপাধ্যায়ের কথায়, "ডাকঘরকে শুধু পরিষেবা নেওয়ার জায়গা নয়, এমন একটি আধুনিক ও আকর্ষণীয় পরিসরে পরিণত করাই লক্ষ্য, যেখানে তরুণ প্রজন্ম স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।"