ভারতে (India) স্টারলিঙ্ককে (starlink) ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ আমেরিকার ধনকুবের এলন মাস্কের (Elon Musk)। তবে কে বা কারা বাধা দিচ্ছে তার নাম তিনি জানাননি। তাঁর দাবি, তাঁদের কোনও গোষ্ঠী ভারতে ঢুকতে বাধা দিচ্ছে।

আরও পড়ুন: 

আরও পড়ুন: ১৭ হাজার ফুট উচ্চতায় বজ্রপাতের কবলে ইন্ডিগোর বিমান!

মাস্কের মালিকানাধীন সমাজমাধ্যম ‘এক্স’-এ স্টারলিঙ্ক সংক্রান্ত বিষয়ে একটি পোস্ট করা হয় ‘ডজ ডিজাইনার’ নামে এক হ্যান্ডেল থেকে। দাবি করা হয়, গত মার্চ পর্যন্তও ভারতের ১১ হাজারেরও বেশি গ্রামাঞ্চলে ৪জি পরিষেবা পৌঁছোয়নি। এ অবস্থায় ভারতে ‘স্টারলিঙ্ক’ প্রয়োজন বলে দাবি করেন ওই এক্স ব্যবহারকারী। সেটি নিজ হ্যান্ডলে শেয়ার করে মাস্ক লেখেন, “দুর্ভাগ্যবশত, ভারতীয়দের উপরে নিজেদের একচেটিয়া আধিপত্য ধরে রাখার জন্য কিছু গোষ্ঠী বাধা দিচ্ছে। তারা কারা, সেটি আপনারা ধরে নিতে পারেন।”

পরে অন্য একটি পোস্টে মাস্ক লেখেন, "যে ভারতীয়রা বর্তমান বাজারদরে ইন্টারনেট পরিষেবা কিনতে পারছেন না, বা যাঁদের কাছে কোনওরকম ইন্টারনেট পরিষেবাই পৌঁছচ্ছে না, ভারতে তাঁদের জন্য কম খরচে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করবে স্টারলিঙ্ক।"

বেশ কয়েক বছর ধরেই স্টারলিঙ্ক নিয়ে ভারতে ব্যবসা করার চেষ্টা করছেন মাস্ক। কিন্তু কোনও প্রকারেই তা সম্ভব হচ্ছে না। কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না আইনি ছাড়পত্রও। কবে ভারতের বাজারে মিলবে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট তা এখনও চূড়ান্ত নয়। 

টেলিকমিউনিকেশন মন্ত্রক জানিয়েছে, ভারতের যে কাঠামো রয়েছে, তার আওতায় দেশে স্যাটেলাইট যোগাযোগ বা স্যাটকম পরিষেবা চালুর জন্য জিএমপিসিএস (গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট) এবং অন্যান্য প্রয়োজনীয় অনুমোদনের প্রয়োজন হয়। যে অনুমোদন স্টারলিঙ্কের পাশাপাশি জিয়ো স্যাটেলাাইট কমিউনিকেশন লিমিটেড এবং ভারতী-সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েব পেয়েছে।

আরও পড়ুন: আজ বেঙ্গালুরুতে SIR বিরোধী প্রতিবাদ আন্দোলন সিজেপির, যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী

চলতি মাসেই বাংলাদেশে (Bangladesh) আনুষ্ঠানিক ভাবে পরিষেবা চালু করেছে মাস্কের মালিকানাধীন স্টারলিঙ্ক। প্রতিবেশী ভুটানেও (Bhutan) চালু রয়েছে এই সংস্থার ইন্টারনেট পরিষেবা।