প্রয়াত বর্ষীয়ান জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ পাটেকর ওরফে নানা পাটেকর (Nana Patekar)। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে ডোনা পাওলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা ৪৫ মিনিট সিপিআর (CPR) দেওয়া সত্ত্বেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মেডিকো-লিগাল কেস (MLC) নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে—জানিয়েছেন মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার। নানার বয়স হয়েছিল ৭৫ বছর।

 হিন্দি (Hindi) ও মারাঠি (Marathi) চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে জনপ্রিয় ও সমাদৃত ছিলেন নানা। অভিনয়ের জন্য তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং মারাঠি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের জন্য ২০১৩ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ (Padmashree) সম্মানে ভূষিত করা হয়। ১৯৮৮ সালে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত ‘সালাম বোম্বে’ চলচ্চিত্রে অভিনয়ের পরে, এই প্রবীণ অভিনেতা ১৯৮৯ সালের ‘পরিন্দা’-তে তাঁর অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পান।

নানা পাটেকর টেরিটোরিয়াল আর্মির সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৮৮ সালে তিনি ক্যাপ্টেন হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’-এর প্রস্তুতির সময় তিন বছরের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এই প্রক্রিয়ায় তিনি তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল ভি কে সিং-এর সঙ্গে কাজ করেছিলেন, যিনি নিজেও ছবিটিতে কাজ অভিনয় করেছিলেন।

আরও পড়ুন: টিফিনের টাকা জমিয়ে মাটির দেবী গড়ছে সপ্তম শ্রেণির কৃষ্ণেন্দু, খুদে পড়ুয়ার সৃষ্টিতে মুগ্ধ রায়গঞ্জ

১৯৭৮ সালে ‘গমন’ ছবি থেকে সিনেমার যাত্রা শুরু নানার। তারপর থেকে একের পর এক দুর্ধর্ষ ছবি করে গিয়েছেন। 'রাজু বানগেয়া জেন্টলম্যান', 'অপরহণ', ‘ওয়েলকাম’ ছবির সিরিজে তাঁর অভিনয় যেমন জনপ্রিয়তা দিয়েছে, তেমন 'প্রহার' বা 'ক্রান্তি'র মতো ছবি নানা অভিনয় দর্শকদের মনে চিরস্থায়ী দাগ কেটে দিয়েছে। তাঁর হঠাৎ প্রয়াণে শোকেস্তব্ধ বলিউড। যেহেতু তিনি বাড়িতে অচৈতন্য হয়ে পড়ার পরে হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা মৃত হলে ঘোষণা করেন, সেই কারণে হাসপাতালে সূত্রে খবর তাঁর দেহ ময়নাতদন্তে করা হবে।