ফের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) বিরুদ্ধে দায়ের হল মামলা। বুধবার দিল্লিতে (Delhi) বিক্ষোভ চলাকালীন পুলিশকর্মীদের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। 

আরও পড়ুন: জ্ঞানেশ বিরোধী আন্দোলনের তীব্রতা বাড়ছে রাজধানীতে,আজ দিল্লি যাচ্ছেন মমতা!

কংগ্রেস নেতানেত্রীদের পাশাপাশি, বিক্ষোভে অংশ নেওয়া বিভিন্নি দলের কর্মীদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযোগগুলি এবং ঘটনায় জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভের সময় মোট ৯১ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজন সাংসদ ও নেতা ছিলেন। বিক্ষোভকারীদের মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই, আরজেডি, আইইউএমএল-সহ কয়েকটি দলের সাংসদরাও ছিলেন। 

আরও পড়ুন: ভোরে বিকাশরঞ্জনের বাড়িতে দুষ্কৃতী হামলা, থানার দ্বারস্থ প্রাক্তন মেয়র!

মঙ্গলবারের পর বুধবারও দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লির রাস্তায় নেমেছিলেন ইন্ডিয়া-র (INDIA) সাংসদেরা। বুধবার তাঁরা সওয়ার হয়েছিলেন বাসে। যন্তর মন্তরের উদ্দেশে। কিন্তু যন্তর মন্তরে যাওয়ার আগেই মাঝপথে তাঁদের বাস আটকে দেয় দিল্লি পুলিশ। এরপর তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাহুল-প্রিয়াঙ্কা-সহ বিরোধী সাংসদেরা রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাতে থাকলে মঙ্গলবারের মতোই টেনেহিঁচড়ে তাঁদের আটক করে পুলিশ।