ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে অজিত আগারকরের জমানা। মুখ্য নির্বাচক পদে মেয়াদ শেষ হওয়ার পর তাঁর মেয়াদ বাড়ায়নি বিসিসিআই। নতুন মুখ্য নির্বাচকের খোঁজও শুরু করে দিয়েছে বোর্ড। আগারকরের আমলে একাধিক সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি-রোহিত শর্মা- জাদেজা( টেস্ট, টি২০), আর অশ্বিন( সব ফর্ম্যাট) অবসর নিয়েছেন। আগারকরের মেয়াদ শেষ হতেই তাঁকে টিপ্পনী কাটলেন জাড্ডু।
বোর্ডের পক্ষ থেকে নতুন নির্বাচক প্রধান পদের জন্য আবেদন দিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের। বোর্ডের সেই পোস্টের জবাবে জাডেজা লিখেছেন, “আবেদনের প্রক্রিয়া কী?” তাঁর এই পোস্টের মাধ্যমে জাদেজ কী বোঝাতে চেয়েছেন তিনিও মুখ্য নির্বাচক পদে আগ্রহী? তাই আবেদনের প্রক্রিয়া জেনে নিচ্ছেন! ভারতের টি-টোয়েন্টি দল থেকে জাডেজার অবসরের নেপথ্যে আগরকরের ভূমিকা ছিল বলেই মনে করেন অনেকে।আগারকর ও জাডেজা কোনও দিনই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কিছু বলেননি।
এদিকে আগারকরের মেয়াদ শেষ হওয়ার পর গম্ভীর লিখেছেন, “প্রিয় অজিত ভাই, আপনার সঙ্গে কাজ করা খুব সম্মানের একটি বিষয়। ৩টি আইসিসি ট্রফিই আপনার দলের প্রতি সংকল্পের প্রমাণ। আমাকে বলতেই হবে, ইতিহাস আপনার প্রতি সর্বদা সময় থাকবে। সবকিছুর জন্য ধন্যবাদ। আগামী দিনের সব কাজের জন্য শুভেচ্ছা রইল।”
মাঝে শোনা গিয়েছিল, আগরকরের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। কিন্তু গত কয়েক মাসে আগরকরের একাধিক সিদ্ধান্তে বিতর্ক, অসন্তোষ তৈরি হওয়ায় পরিস্থিতি বদলে গিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা হচ্ছে না। আগরকরকে ধন্যবাদ জানিয়ে চিঠিও দেওয়া হয়ে গিয়েছে বোর্ডের পক্ষ থেকে। খুব দ্রুত মুখ্য নির্বাচক পদে কাউকে আনা যাবে না। নিয়ম মতো আগে বিজ্ঞাপন দিয়েছে বোর্ড। এর পর বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার নিতে হবে। গোটা প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। এরই মধ্যে প্রধান নির্বাচক পদের জন্য নাম ভাসছিল প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল। কিন্ত আপাতত দায়িত্ব সামলাবেন প্রজ্ঞান। কারণ বর্তমান নির্বাচকদের মধ্যে তিনিই সব থেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।















