দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ শুরুর আগেই দিল্লি এবং সংলগ্ন এলাকায় চলল ধরপাকড়। বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শনিবার অর্থাৎ আজও চলছে পুলিশের সেই আটক অভিযান। আটক করা হয়েছে ককরোচ নেতা অভিজিৎ দীপকেও। এরমধ্যে সরকার এবং পুলিশকে নিশানা করলেন দীপকের মা। ছেলের পাশে দাঁড়িয়েছেন বাবা ভগবান রাও দীপকেও।
আরও পড়ুন: সরকারি হাসপাতালে বেডের জন্য ‘দালালরাজ’! অভিযোগ খোদ বিজেপি বিধায়কেরই
অভিজিতের মা অনিতা দিপকের প্রশ্ন, কী অপরাধ করেছে তাঁর ছেলে যে এভাবে আটক করতে হল? দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশ যতটা তৎপর, ধর্ষক ও জঙ্গিদের ধরার ক্ষেত্রে কি ততটাই সক্রিয়?
অনিতার কথায়, "ছেলেকে আটক করা হতে পারে, সে আশঙ্কা তাঁর ছিল। কিন্তু পুলিশ যেভাবে বিমানের ভিতরে ঢুকে তাঁদের আটক করেছে, তা দেখে তিনি হতবাক। আমার ছেলে কী অপরাধ করেছে? ওর কিছু হলে সরকারকে দায় নিতে হবে।" কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও আটক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অনিতা আরও বলেন, 'ওই দিন টিভি বা মোবাইল না দেখার জন্য তাঁকে আগেই বলেছিলেন ছেলে। কিন্তু তিনি ছেলের কথা রাখতে পারেননি। মোবাইলে একটি রিল দেখে জানতে পারেন, বিমানের ভিতরেই ছেলেকে আটক করা হয়েছে।"
আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করলেই ‘আর্বান নকশাল’! নীতিনের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক
এদিকে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি নিয়ে শোরগোলের মধেই প্রয়াত অভিজিৎ দীপকের ঠাকুমা। শনিবার প্রয়াত হয়েছেন তাঁর ঠাকুমা সাবিত্রীবাঈ শঙ্কর দীপকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার অন্তর্গত সন্তুক পিম্পরিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।














