দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar)ককরোচ জনতা পার্টির কর্মসূচি শুরুর আগেই আটক সিজেপি (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke)। দিল্লি বিমানবন্দরে পা রাখার আগেই দুই কো কনভেনার আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকেও ফ্লাইটের মধ্যে থেকে আটক করল পুলিশ। দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) বাইরে যাতে উত্তেজনা তৈরি না হয় সে কারণে যতটা সম্ভব মিডিয়ার থেকে আড়াল করে সিজেপি নেতাদের বের করে নিয়ে যাওয়ার চেষ্টা পুলিশের। অভিজিৎ বলেন, 'এমন কাণ্ড ইন্দিরা গান্ধীর আমলেও হয়নি। স্বৈরাচারী শাসন চলছে। এতটাই ভয় পেয়েছে ক্ষমতাশীন সরকার যে এভাবে প্লেন থেকে আটক করতে হচ্ছে।'

শনিবার সকাল ১১ টা নাগাদ দিল্লি বিমানবন্দরে ফ্লাইট পৌঁছতেই সিজেপি নেতাদের আটক করা হয়। অভিজিৎ,আশুতোষ, সৌরভরা সকলেই প্লেনের মধ্যে 'ভারত মাতার জয়', 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দিতে থাকেন। অভিজিৎ বলেন, প্লেনের ভিতরে পুলিশের ঢুকে আটক করার ঘটনায় স্বৈরাচারী শাসনের ছবিটা স্পষ্ট। ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে সিজেপি নেতাদের গ্রেফতার করতে পুরুষ অফিসারদের পরিবর্তে মহিলা পুলিশদের এগিয়ে দেওয়া হয়। দিল্লি বিমানবন্দরে এই মুহূর্তে যথেষ্ট কড়াকড়ি রয়েছে।