পঞ্জাবের মানসায় (Mansa, Punjab) গুলিতে খুন হলেন মাদকবিরোধী আন্দোলনের পরিচিত মুখ পরবিন্দর সিং ঝোটা (Parvinder Singh Jhota)। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খুনের পিছনে মাদক বিক্রি (Drug) নিয়ে বিবাদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় এক ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঝোটার মৃত্যুর পর বিক্ষোভ শুরু হওয়ায় এলাকার সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: মিছিলের কোনও খবর আমাদের কাছে নেই: তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের কর্মসূচি নিয়ে জানালেন CP

দীর্ঘদিন ধরেই মাদকের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিলেন ঝোটা। ‘ফোর্স’ নামে একটি সংগঠনের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার চেষ্টা করতেন। একই সঙ্গে এলাকায় মাদক বিক্রি বন্ধ করতেও সক্রিয় ছিলেন তিনি। মাদক কারবারে জড়িত বলে সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে এই নিয়ে একাধিকবার তাঁর ঝামেলা হয়েছে। তাঁর উদ্যোগে কয়েকটি গ্রামের পঞ্চায়েতও মাদক ব্যবহারের বিরুদ্ধে প্রস্তাব পাশ করে।

আরও পড়ুন: অনুপ্রবেশের ছকে বড় ধাক্কা, বিস্ফোরণে মৃত্যু লস্কর কমান্ডারের

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মঙ্গলবার একটি ওষুধের দোকানের মালিকের সঙ্গে ঝোটার বচসা হয়। মাদক বিক্রি নিয়ে অভিযোগকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত। এর পরই তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালানো হয়। এমনকি গুলিগুলো তাঁর শরীর ভেদ করে ভেরিয়ে যায়। 

ঘটনার আগে ঝোটার সঙ্গে দোকানমালিকের কথাকাটাকাটির একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সামনে এসেছে। সেখানে দোকানমালিককে উদ্দেশ্য করে ঝোটাকে বলতে শোনা যায়, তাঁকে মারতে হলে যেন মেরেই ফেলা হয়, পিস্তল রাখার কারণ কী। তবে খুনের পিছনে ঠিক কী কারণ ছিল, তা জানতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন: বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার প্রৌঢ়

ঝোটার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মানসায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদকবিরোধী প্রচারে সক্রিয় এক কর্মীর এভাবে মৃত্যুতে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। মাদক বিক্রি নিয়ে বিবাদই এই খুনের কারণ কি না, আর এই ঘটনায় অভিযুক্তের ভূমিকা কতটা, তা এখনও নিশ্চিত নয়।