জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আর কিছুক্ষণের মধ্যে পথে নামছে মমতা তৃণমূলের ছাত্র-যুব সংগঠন। কিন্তু তার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কলকাতার (Kolkata) পুলিশ কমিশনার অজয় নন্দা (Ajay Nanda)। জানান, “এই সমস্ত বিষয়ে আগে থেকেই জানিয়ে আয়োজকদের আবেদন করতে হয় এবং তা খতিয়ে দেখা হয়। অনেক সময়ে একই দিনে বা একই এলাকায় অন্য কোনও কর্মসূচি থাকতে পারে, কিংবা অন্য কোনও জটিল সমস্যাও তৈরি হতে পারে।“
এদিন রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। কলকাতার CP মিছিলের অনুমতি প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমাদের যে প্রচলিত প্রশাসনিক ও আইনি সিস্টেম রয়েছে, তাতে যেকোনও মিছিলের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কোথা থেকে মিছিল শুরু হবে, কবে হবে, কোন রুট দিয়ে যাবে এবং আনুমানিক কত লোক জমায়েত হবেন, এই সমস্ত বিষয়ে আগে থেকেই জানিয়ে আয়োজকদের আবেদন করতে হয় এবং তা খতিয়ে দেখা হয়। অনেক সময়ে একই দিনে বা একই এলাকায় অন্য কোনও কর্মসূচি থাকতে পারে, কিংবা অন্য কোনও জটিল সমস্যাও তৈরি হতে পারে। সেই সমস্ত দিক বিবেচনা করেই সংশ্লিষ্ট ল এনফোর্সমেন্ট অথরিটি বা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনা করা বাধ্যতামূলক।“
সিপি জানান, সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন পোস্টের উপর নজর রাখতে হচ্ছে। কিন্তু শৃঙ্খলার বাইরে গিয়ে সবকিছু চলা সম্ভব নয়। অজয় নন্দা বলেন, সকলেরই নিজস্ব কিছু গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকার প্রয়োগ করার সময় এটাও মাথায় রাখা দরকার যে সমাজের অন্য মানুষগুলোরও সমানভাবে চলাফেরা ও সুরক্ষার অধিকার রয়েছে। এই দুইয়ের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখা জরুরি।















