দুর্গাপুজো না লিখলে মণ্ডপের কাছে CPIM-এর বুক স্টল করা যাবে না- জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আলিমুদ্দিন স্ট্রিটে CPIM-এর সদর কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে চণ্ডীপাঠের আয়োজন করল NDA-এর শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আঠাওয়ালে)। উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu)।

 দিল্লিতে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিকদল ও সংগঠনগুলি। তারই অঙ্গ হিসেবে ভোটাধিকার সুরক্ষার দাবিতে মঙ্গলবার নাগরিক কনভেশন হবে 'গণশক্তি'র দফতরের পাশের জমিতে। বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya), জহর সরকারের পাশাপাশি তাতে উপস্থিত থাকার কথা অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) এবং প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসারও। 

বিকেলে সেই কনভেনশনের আগে এদিন সকালে আলিমুদ্দিন স্ট্রিটের হিন্দু ধর্মগুরুদের উপস্থিতিতে চণ্ডীপাঠের এই আয়োজন হয়। চণ্ডীপাঠের সঙ্গেই বক্তব্য রাখেন সায়ন্তন বসু, সত্যজিৎ দাস, সমীরেশ্বর ব্রহ্মচারী, দেবাননন্দ মহারাজ, খনা মা-সহ অন্যান্যরা। বক্তরা স্পষ্ট বলেন, বাংলার সংস্কৃতি কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়। সনাতন ধর্ম, ভারতীয় সভ্যতা এবং আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য কোনও বামপন্থীদের রাজনৈতিক মতাদর্শের অনুমোদনের অপেক্ষায় থাকে না।